বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাসিনাসহ ৭ জনের বিরুদ্ধে ‘গুমের’ অভিযোগ সাবেক ছাত্রদল নেতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:২৮ AM আপডেট: ০৪.১১.২০২৫ ২:৩০ এএম

হাসিনা সরকারের শাসনামলে ২০১৩ ও ২০২২ সালে দুই দফা গুমের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী গুম ফেরত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান আশিক।


সোমবার (০৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন তিনি।


দুই দফা গুমের ঘটনায় জমা দেওয়া অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, র‍্যাবের তৎকালীন ডিজি মোখলেসুর রহমান, সিটিটিসির তৎকালীন সাবেক ডিসি আসাদুজ্জামানসহ ৭ জনকে অভিযুক্ত করা হয়েছে।


ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সংবাদ ব্রিফিংয়ে মফিজুর রহমান আশিক বলেন, '২০১৩ সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে বিএনপির আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করায় মিরপুর থেকে আমাকে তুলে নিয়ে যায় আইনশৃঙ্খলা বাহিনী। পরে দুই মাস র‍্যাবের-১ এর আটকে রাখে লোমহর্ষক অমানবিক নির্যাতন চালানো হয়।'


তিনি আরও বলেন, '২০২২ সালের ১৫ অক্টোবর দিবাগত রাতে সিটিটিসি কর্তৃক জঙ্গি নাটক মঞ্চায়নের তথ্যচিত্র ও ভিডিও ফুটেজ দেশি-বিদেশি মিডিয়া, হিউম্যান রাইটস ওয়াচের কাছে সরবরাহ করার কারণে সিটিটিসি মাধ্যমে দ্বিতীয় বারের মত গুম করা হয়। সেখানে ব্যাপক শারীরিক নির্যাতন করে এবং দুদিন গুম করে রাখা হয়। পরে সিটিটিসি রাষ্ট্রদ্রোহ ও ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেপ্তার দেখায়। ওই মামলায় দুদিন রিমান্ড শেষে জেলে পাঠানো হয় এবং দীর্ঘ নয় মাস জেল খাটার পর মুক্তি পায়।


উল্লেখ্য: মফিজুর রহমান আশিকের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলায়। 


স্বদেশ প্রতিদিন/এমএস



আরও সংবাদ   বিষয়:  হাসিনা   গুম   অভিযোগ   ছাত্রদল   নেতার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close