বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      
হাসনাত-সারজিস-আখতার-নাসীরুদ্দীন-মাসউদের এলাকায় বিএনপির প্রার্থী ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:১৬ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন।

ঘোষিত প্রার্থীদের তালিকায় দেখা গেছে, শেখ হাসিনার পতন আন্দোলনের পর গঠিত নতুন রাজনৈতিক দল ন্যাশনাল কনসেন্সাস পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতৃত্বের জন্মস্থান এলাকাগুলোতেও প্রার্থী দিয়েছে বিএনপি।

তালিকা অনুযায়ী, এনসিপির সদস্য সচিব আখতার হোসেনের এলাকা রংপুর-৪ (কাউনিয়া ও পীরগাছা) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে এমদাদুল হক ভরসাকে।

মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহর এলাকায় কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে প্রার্থী হয়েছেন মঞ্জুরুল আহসান মুন্সী।

মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের পঞ্চগড়-১ (সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া) আসনে বিএনপি মনোনয়ন দিয়েছে ব্যারিস্টার নওশাদ জমিরকে।

সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদের নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে প্রার্থী মাহমুদুর রহমান শামীম।

আর মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারীর চাঁদপুর-৫ (হাজীগঞ্জ ও শাহরাস্তি) আসনে মনোনয়ন পেয়েছেন মমিনুল হক।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই প্রার্থী তালিকা বিএনপির একটি কৌশলগত বার্তা বহন করছে দলটি নয়া রাজনৈতিক শক্তিগুলোর প্রভাব এলাকা পর্যায়ে মোকাবিলা করতে চাইছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  হাসনাত   সারজিস   আখতার   নাসীরুদ্দীন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close