বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      ফেনীতে দাঈ সম্মেলন অনুষ্ঠিত      জিজ্ঞাসাবাদ শেষে গাজী নজরুলের আরও ৪ দিনের রিমান্ড      সৌদিতে ড্রোন-মিসাইল হামলার আশঙ্কায় সতর্কতা জারি      সহকারী সার্জন ও ডেন্টাল সার্জন পদে ৫ হাজার নিয়োগ      বিকাশসহ পাঁচ প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের এলওআই      ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      
দুবলার চরে রাস উৎসবে সনাতনীদের নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড
মোংলা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৩৭ পিএম আপডেট: ০২.১১.২০২৫ ৭:৪০ PM
দুবলার চরে রাস উৎসবে সনাতনীদের নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড

দুবলার চরে রাস উৎসবে সনাতনীদের নিরাপত্তায় থাকবে কোস্টগার্ড

সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোর কোলে তিনদিনের রাস উৎসবে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তায় কোস্টগার্ড সদস্যদের মোতায়েন করা হবে। ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিনদিনের রাস উৎসবে অংশগ্রহণ করবে কয়েক হাজার সনাতন ধর্মের পূর্ণার্থী। 

এ উপলক্ষে মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্ত একটি জাহাজ ও একাধিক নৌযান দুবলার চর ও আলোর কোলের বিভিন্ন এলাকায় টহলে থাকবে। অন্যান্য আইনশৃংখলা বাহিনীর সাথে সমন্বয় রেখে কোস্টগার্ড সনাতনীদের রাস উৎসব পালনে সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রস্তত রয়েছে। এছাড়াও রাস উৎসবকে ঘিরে সুন্দরবন উপকূলজুড়ে নজরদারি করছে কোস্টগার্ড পশ্চিম জোন।

কোস্টগার্ডের মিডিয়া উইং জানায়, প্রতি বছরের ন্যায় এবারও ৩ নভেম্বর থেকে ৫ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী পূর্ণিমা তিথিতে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের দুবলারচরে শুরু হবে প্রায় দেড়’শ বছরের ঐতিহ্যবাহী রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান। আলোর কোলে নির্মিত অস্থায়ী মন্দিরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে সনাতন ধর্মের মানুষ এসে সেখানে পূজা করবেন। এই উৎসবকে কেন্দ্র করে সুন্দরবন উপকূলজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। 

এ সময় বন্য প্রাণী শিকার বন্ধে বনবিভাগ ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোর পাশাপাশি বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে কোস্টগার্ড পশ্চিম জোন। রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে তীর্থযাত্রী ও দর্শনার্থীদের জানমালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজি স্টেশন দুবলা।

রাস পূর্ণিমা পূজা ও পুণ্যস্নান উপলক্ষে যেকোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা এড়াতে কোস্টগার্ডের সদস্যরা নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করবে। এছাড়াও দুবলার চর সংলগ্ন সুন্দরবন এলাকায় যেকোন অপ্রীতিকর ঘটনা রোধে কোস্টগার্ডের গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।

ঐতিহাসিকভাবে জানা যায়, প্রায় ২০০ বছর আগে অর্থাৎ ১৮শ শতকের শেষভাগে বা ১৯শ শতকের শুরুর দিকে সুন্দরবনের দুবলার চরে রাস পূজা শুরু হয়। হরভজন দাস নামে এক হিন্দু সন্ন্যাসী এই রাস পূজার গোড়াপত্তন করেন। তিনি তার ভক্তদের নিয়ে রাস পূর্ণিমার তিথিতে দুবলার চরে পূজাআর্চনা ও সাগরের লোনা জলে স্নান করতেন। সেই ধর্মীয় অনুষ্ঠান থেকেই ধীরে ধীরে ‘দুবলার চরের রাস উৎসবের প্রচলন ঘটে। এরপর থেকে দুবলা ফিশারম্যান গ্রুপের আয়োজনে আলোরকোলে রাস পূর্ণিমা সনাতনীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব হিসেবে পালিত হয়ে আসছে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  দুবলার চর   রাস উৎসব  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close