বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
ইবতেদায়ি শিক্ষকদের লংমার্চে পুলিশের বাধা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৫:২৬ পিএম

জাতীয়করণের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার শিক্ষকদের যমুনা অভিমুখে লংমার্চ পুলিশের বাধায় থমকে গেছে।


রবিবার দুপুর ২টার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে লংমার্চ শুরু করলে অল্প সময়ের মধ্যেই পুলিশ ব্যারিকেড দিয়ে তাদের অগ্রযাত্রা থামিয়ে দেয়। এতে শতাধিক শিক্ষক রাস্তায় বসে পড়েন, ফলে পল্টন থেকে কদম ফোয়ারা অভিমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।


২১ দিন ধরে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন শেষে শিক্ষকরা এদিন লংমার্চ শুরু করেন। তাদের অভিযোগ, সরকার জাতীয়করণের দাবি উপেক্ষা করে লাখ লাখ ইবতেদায়ি শিক্ষকের প্রতি অবহেলা করছে।


আন্দোলনকারীরা বলেন, সরকার আজকের মধ্যেই জাতীয়করণের ঘোষণা দিলে তারা কর্মস্থলে ফিরে যাবেন। অন্যথায় আন্দোলন অব্যাহত থাকবে।


এদিন জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য ও গণ অধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা প্রেসক্লাবে এসে শিক্ষকদের আন্দোলনে সংহতি জানান।


স্বদেশ প্রতিদিন/ আরএফ



আরও সংবাদ   বিষয়:  ইবতেদায়ি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close