বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাসিরনগর রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা, সভাপতি আজিজ চৌধুরী, সাধারণ সম্পাদক মাহমুদ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ১০:০৫ পিএম
আজিজুর রহমান চৌধুরী সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক

আজিজুর রহমান চৌধুরী সভাপতি, আব্দুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক

“তথ্যনির্ভর সাংবাদিকতা, তারুণ্যের পথচলা” — এই স্লোগানকে সামনে রেখে আগামী দুই বছরের জন্য ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রিপোর্টার্স ইউনিটির ৯ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপস্থিত সংবাদকর্মীদের সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক একেএম আমিনুল ইসলাম নতুন কমিটি ঘোষণা করেন।

কমিটিতে দৈনিক মানবজমিন প্রতিনিধি আজিজুর রহমান চৌধুরী সভাপতি, স্টার নিউজ ও দৈনিক দেশ রূপান্তর প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ সাধারণ সম্পাদক এবং দৈনিক আমার সংবাদ প্রতিনিধি আরিফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সংগঠনের উপদেষ্টা হিসেবে থাকছেন প্রবীণ সাংবাদিক অধ্যাপক একেএম আমিনুল ইসলাম।

কমিটির অন্য সদস্যরা হলেন— সহ-সভাপতি দৈনিক সমকাল প্রতিনিধি এস. এম. বদিউল আশরাফ (মুরাদ মৃধা); সহ-সভাপতি দৈনিক বাংলাদেশের আলো প্রতিনিধি নিহারেন্দু চক্রবর্তী; দপ্তর সম্পাদক দৈনিক জনকণ্ঠ প্রতিনিধি শামীম আল মামুন; এবং কোষাধ্যক্ষ আজকের পত্রিকা প্রতিনিধি বরুণ কান্তি সরকার।

এই কমিটিতে কার্যনির্বাহী দুই সদস্য হলেন— দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আকতার হোসেন ভূঁইয়া এবং দৈনিক যুগান্তর প্রতিনিধি মানিরুল হোসাইন।

নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানিয়েছেন, পেশাগত মান ও মর্যাদা বৃদ্ধি, সাংবাদিকতার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং সাংবাদিকদের পারস্পরিক সম্পর্ক ও ঐক্য সুদৃঢ় করতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ




আরও সংবাদ   বিষয়:  নাসিরনগর   রিপোর্টার্স ইউনিটি   কমিটি ঘোষণা   সভাপতি   আজিজ চৌধুরী   সাধারণ সম্পাদক   মাহমুদ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close