প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম

প্রতীকী ছবি
বিরল খনিজ রফতানিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল চীন। এবার সেই বিধিনিষেধ শিথিল করা হয়েছে বেইজিংয়ে। ফলে শি জিনপিংয়ের দেশ আবার ভারতকে বিরল খনিজ সরবরাহ শুরু করেছে।
বিরল খনিজের দুনিয়ায় চীনের একচ্ছত্র আধিপত্য। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ চিন থেকে এই পণ্য কিনে থাকে। সম্প্রতি বেইজিং দেশে দেশে একটি নির্দেশিকা পাঠিয়ে জানিয়েছে, তারা বিরল খনিজে রফতানি নিয়ন্ত্রণ নীতি কার্যকর করতে চলেছে। চীনের অভিযোগ, তাদের পণ্য বিভিন্ন দেশ সামরিক খাতে কাজে লাগাচ্ছে। বিশ্ব শান্তির কথা ভেবে তাই তারা বিরল খনিজের রফতানিতে কিছু বিধিনিষেধ আরোপের সিদ্ধান্ত নিয়েছে। তবে তার পরেও আমেরিকা নিয়েই ভারতের ওপর শর্ত চাপিয়ে আবার বিরল খনিজ রফতানি শুরু করল চিন।
সাধারণত বৈদ্যুতিন যান, পুনর্নবীকরণযোগ্য শক্তির কাজে বিরল খনিজের চাহিদা তুঙ্গে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমস এক ভারতের কর্মকর্তাকে উদ্ধৃত করে জানিয়েছে, ভারতের চারটি কোম্পানিকে বিরল খনিজ সরবরাহ করবে চিন। সেই চার সংস্থা হল হিটাচি, কন্টিনেন্টাল, জে-শিন এবং ডিই ডায়মন্ডস। তবে শর্ত হিসাবে বলা হয়েছে, চিন থেকে আমদানি করা বিরল খনিজ যুক্তরাষ্ট্রে রফতানি করা যাবে না। একই সঙ্গে সামরিক খাতেও ব্যবহার করা যাবে না।
বিরল খনিজ রফতানি অনুমোদনের আগে চীন ভারতীয় সংস্থাগুলোর কাছ থেকে ‘এন্ড-ইউজার সার্টিফিকেট’ বা শেষ ব্যবহারকারীর সনদপত্র দাবি করেছিল। এই সনদপত্র খতিয়ে দেখার পর বেইজিং রফতানিতে অনুমতি দিয়েছে। প্রথমার্ধে চারটি সংস্থার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তবে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে এখনও ৫০টির বেশি আবেদন রয়েছে, যেগুলোর ছাড়পত্র এখনো দেওয়া হয়নি।
স্বদেশ প্রতিদিন/ নিয়াজ