বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রিতে অনিয়ম; ডিলারের বিরুদ্ধে অভিযোগ
মো. দিল, সিরাজগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ১১:৪৬ পিএম

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই বাজারের খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার মো. এবাদুর রহমান রাজার বিরুদ্ধে অসহায় ও হতদরিদ্র কার্ডধারীদের চাল না দিয়ে তা কালোবাজারে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে।

গতকাল সোমবার (২৭ অক্টোবর) সরেজমিনে দেখা যায়, তামাই বাজারে চাল বিতরণের সময় ডিলার এবাদুর রহমান রাজার বিক্রয়কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছেন কার্ডধারীরা। অনেকেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও চাল না পেয়ে খালি হাতে ফিরে যাচ্ছেন।

লাইনে থাকা একাধিক কার্ডধারী অভিযোগ করে বলেন, “ডিলার তাদের কাছ থেকে কেজিপ্রতি ১৫ টাকার সরকার নির্ধারিত মূল্যের ৩০ কেজি চাল না দিয়ে ৯০০ টাকায় চাল কিনে নিচ্ছেন।” 

কেউ কেউ বলেন, “ডিলার বলছেন চাল দিতে দেরি হবে, তাই বিক্রি করে টাকা নিয়ে চলে যাচ্ছি।”

ভুক্তভোগী বয়স্ক কার্ডধারী সুরমাদান বলেন, “আমি কয়েকবার চাল নিতে গিয়েছি, কিন্তু ডিলার একবার ইউনিয়ন পরিষদ, আবার অন্য জায়গায় পাঠিয়ে চাল না দিয়ে ঘুরাচ্ছেন। ওখান থেকে ঘুরে আবার এসেছি শেষ পর্যন্ত চাল না দিয়ে ৪৫০ টাকা হাতে দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন।”

আরেকজন কার্ডধারী অভিযোগ করে বলেন, “চাল নেওয়ার জন্য কার্ড জমা দিয়েছিলাম, পরে চালও দেয়নি, কার্ডটাও ফেরত দেয়নি।”

ভুক্তভোগীরা আরো বলেন, “ডিলার তাদের হুমকি দেন- দূরে বসে থাকেন, চাল পাবেন না, টাকা নিয়ে যান। আগামী মাস থেকে কাউকেই চাল দেওয়া হবে না।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ডিলার মো. এবাদুর রহমান রাজা বলেন, “অনেকের কাছে টাকা নেই, কেউ দেরি করবেন না তাই আমি চাল না দিয়ে ৪৫০ টাকা কার্ডধারীদের দিয়ে দিচ্ছি এবং চাল রেখে দিচ্ছি।”

এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার বলেন, “আমি ঘটনাস্থলে ছিলাম না। তবে ডিলার এবাদুর রহমান রাজা অনিয়ম করেছেন এবং তা স্বীকার করেছেন।” পরে বিষয়টি ট্যাগ অফিসার নিজেই টাকা দিয়ে মীমাংসা করার জন্য জোর করেন।

বেলকুচি উপজেলা খাদ্য কর্মকর্তা মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন, “অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।”

বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান বলেন, “অনিয়মের বিরুদ্ধে আমরা অভিযান চলমান রেখেছি। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।”

স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা অভিযোগ করেন, এভাবে সরকারি খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাৎ করে ডিলাররা কালোবাজারে বিক্রি করায় প্রকৃত অসহায় মানুষ বঞ্চিত হচ্ছেন। তারা অবিলম্বে দুর্নীতির সঙ্গে জড়িত ডিলারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  বেলকুচি   খাদ্যবান্ধব   চাল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close