বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম ঢাকা মহানগর দক্ষিণ কমিটি      
৬২০ টাকার রঙিন মাছে সাইফুল্লাহ এখন কোটিপতি
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৮:৩৬ পিএম

মাত্র ৬২০ টাকা দিয়ে শুরু করেছিলেন অ্যাকুরিয়ামের রঙিন মাছ চাষ। আজ তার মূলধন দেড় কোটি টাকা, কর্মসংস্থান দিয়েছেন ৫০ জন মানুষের। এভাবেই তিনি গড়ে তুলেছেন রঙিন মাছের এক বিশাল সাম্রাজ্য। সবাই তাঁকে ‘রঙিন মাছের কারিগর’ নামে চেনে ।
 
সাতক্ষীরার কলারোয়ার ব্রজবাকসা গ্রামের সাইফুল গাজী একসময় কাজের সন্ধানে ভারতে গিয়েছিলেন । ফিরেছিলেন খালি হাতে, কিন্তু মনে ছিল অদম্য ইচ্ছা। মাত্র ৬২০ টাকা দিয়ে শুরু করেছিলেন অ্যাকুরিয়ামের রঙিন মাছ চাষ। এরপর আর তাকে পিছন ফেরাতে হয়নি।


সাইফুল গাজী বলেন, আমাদের সংসারে চরম অভাব ছিল। সাত ভাইবোনের মধ্যে আমি বড়। অভাবের কারণে ১৯৯৭ সালে ভারতে গিয়ে টেক্সটাইল মিলে কাজ করতাম। একদিন এক গ্রামে গিয়ে দেখি পুকুরে নানা রঙের মাছ চাষ হচ্ছে। সেই দৃশ্য আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। 


দুই বছর পর দেশে ফিরে পরিবারকে রঙিন মাছ চাষের কথা জানালে কেউ রাজি হয়নি। সবাই বলেছিল, এতে টাকা ডোবে। কিন্তু মন থেকে ইচ্ছাটা মুছে ফেলেননি তিনি। পরে ঢাকায় গার্মেন্টসের চাকরি নেওয়ার পর একদিন মিরপুরে অ্যাকুরিয়ামে রঙিন মাছ দেখে আবারও সেই পুরনো স্বপ্ন জেগে ওঠে। মাস শেষে হাতে থাকা ৬২০ টাকা দিয়েই কিনেছিলেন কয়েকটা মাছ, সেই থেকেই শুরু।

বাড়িতে মাটির রিং বসিয়ে ছোট্ট হাউজে শুরু হয় রঙিন মাছ চাষ। প্রথমে সব মাছই মারা যেত। হতাশ হলেও হাল ছাড়েনি সাইফুল। ধীরে ধীরে শিখে নেন মাছের যত্ন, প্রজনন ও পানি ব্যবস্থাপনার কৌশল। পাঁচ বছর পর আসে কাঙ্ক্ষিত সাফল্য। এখন তার ২০টি পুকুর ও ৮৮টি হাউজে ২৬ প্রজাতির রঙিন মাছ চাষ হয়, যেখানে কাজ করেন প্রায় ৫০ জন কর্মী।

সাইফুল আরও জানান, “বর্তমানে আমার ব্যবসার মূলধন প্রায় দেড় কোটি টাকা। মাছ বিক্রি হয় ১০ টাকা থেকে ১২০ টাকায়। ঢাকার কাঁটাবন, খুলনা, রাজশাহীসহ দেশের বিভিন্ন শহরে মাছ সরবরাহ করা হয়। আগে এসব মাছ বিদেশ থেকে আনতে হতো, এখন আমরা নিজেরাই উৎপাদন করছি। সরকারি সহযোগিতা ও আধুনিক প্রযুক্তি পেলে বিদেশেও রপ্তানি করা সম্ভব।”

ঢাকা আহসানিয়া মিশনের কলারোয়া সোনাবারিয়া শাখার ব্যবস্থাপক গোলাম সারোয়ার বলেন, “২০১৫ সাল থেকে আমার সঙ্গে সাইফুল গাজীর পরিচয়। ২০১৭ সালে সিটি উদ্যোক্তা পুরস্কার পান তিনি, যা আমাদের অফিস থেকেই শুরু হয়। তাঁর এই সাফল্য পরিশ্রমের ফল। তিনি এলাকার মানুষের কর্মসংস্থান করেছেন, সমাজে দারুণ ভূমিকা রাখছেন। আমরা চাই, তরুণরা তাঁকে দেখে অনুপ্রাণিত হোক।”


স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  ৬২০টাকার   রঙিন   মাছে   সাইফুল্লাহ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close