বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      মানুষ ও প্রাণীর নীরব বন্ধনের গল্প ‘হার্ট অব দ্য বিস্ট’-এ      শুধু শিক্ষিত হলেই হবে না, দায়িত্বশীল হতে হবে: ডেপুটি স্পিকার      
আফগান সীমান্তে ভয়াবহ সংঘর্ষ, পাকিস্তানের ৫ সেনাসহ নিহত ৩০
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫, ৯:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তুরস্কের ইস্তাম্বুলে চলমান শান্তি আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এতে পাকিস্তান সেনাবাহিনীর পাঁচ সদস্য ও ২৫ জন জঙ্গি নিহত হয়েছেন।

আজ রবিবার (২৬ অক্টোবর) প্রকাশিত এক বিবৃতিতে আইএসপিআর জানায়, শুক্রবার ও শনিবার আফগান ভূখণ্ড থেকে সীমান্ত পেরিয়ে পাকিস্তানের কুররাম ও উত্তর ওয়াজিরিস্তান জেলায় অনুপ্রবেশের চেষ্টা চালায় একদল জঙ্গি। সেনাবাহিনীর তৎপরতায় ওই হামলার চেষ্টা ব্যর্থ হয়।

বিবৃতিতে বলা হয়, এই অনুপ্রবেশের ঘটনা আফগান সরকারের উদ্দেশ্য নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষ করে সন্ত্রাস দমন বিষয়ে প্রতিশ্রুতি দেওয়ার পরও আফগান ভূখণ্ড থেকে এ ধরনের হামলার চেষ্টা উদ্বেগজনক।

অন্যদিকে, তালেবান সরকার সবসময়ই জঙ্গিদের আশ্রয় দেওয়ার অভিযোগ অস্বীকার করে আসছে। তারা বলেছে, পাকিস্তানের সীমান্ত পেরিয়ে চালানো সামরিক অভিযান আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন।

চলতি মাসের শুরুতে দুই দেশের মধ্যে সংঘর্ষের পর যুদ্ধের ঝুঁকি কমাতে বর্তমানে ইস্তাম্বুলে আলোচনায় বসেছেন দুই দেশের কর্মকর্তারা। ২০২১ সালে তালেবান কাবুল দখলের পর এটিই দুই দেশের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী সীমান্ত সংঘাত হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্প্রতি জঙ্গি হামলায় ২৩ জনের বেশি পাকিস্তানি সেনা নিহত হওয়ার পর ইসলামাবাদ কাবুল ও আরেকটি প্রদেশে বিমান হামলা চালায়। এর জেরে দুই পক্ষই পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। সংঘাত নিরসনে গত রোববার দোহায় দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।

শনিবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ জানান, যুদ্ধবিরতি এখনও কার্যকর রয়েছে এবং তিনি বিশ্বাস করেন, আফগানিস্তান শান্তি চায়। তবে তিনি সতর্ক করে বলেন, ইস্তাম্বুলে আলোচনায় কোনও চূড়ান্ত সমঝোতা না হলে আফগানিস্তানের সঙ্গে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে।

আইএসপিআর আরও জানিয়েছে, শুক্রবার ও শনিবারের হামলাকারীরা ‘ফিতনা আল খারিজ’ নামের গোষ্ঠীর সদস্য, যাদের উগ্রপন্থী মতাদর্শে প্রভাবিত ও বিদেশি পৃষ্ঠপোষকদের সহায়তা পাওয়া সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সূত্র: এএফপি, রয়টার্স।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  আফগানিস্তান   পাকিস্তান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close