বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
খানাখন্দে ভরা মদনপুর থেকে আড়াইহাজার রাস্তা
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৭:২৩ পিএম

নারায়ণগঞ্জ জেলার অন্যতম ঐতিহ্যবাহী এবং শিল্প কারখানার উপজেলা হলো সোনারগাঁ। সোনারগাঁ, বন্দর ও আড়াইহাজার উপজেলার সমন্বয়ে মদনপুর থেকে আড়াইহাজার পর্যন্ত সড়কটি বর্তমানে বেহাল। 

ঢাকা সিলেট মহাসড়ক বা এশিয়ান হাইওয়ের বস্তল, তালতলা, নোয়াপুর বাজার হয়ে আড়াইহাজার পর্যন্ত রাস্তা জুড়ে বড় বড় গর্তের কারণে প্রতিনিয়ত দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

এশিয়ান হাইওয়ের সাথে এই রাস্তার সংযোগ থাকার কারণে এই রাস্তায় ভারি যানবাহন বেশি চলাচল করে। ট্রাক, লড়ি, কাভার্ডভ্যানসহ ২৪ ঘণ্টা পণ্যবাহী গাড়ী চলাচলের কারণে রাস্তায় বড় গর্তের সৃষ্টি হয়েছে। যার কারণে অন্যান্য পণ্যবাহী গাড়িগুলোও সময় মতো গন্তব্য স্থলে পৌঁছাতে পারেনা। সেই সাথে অফিসগামী কর্মব্যস্ত মানুষদেরও প্রতিদিনই পরতে হয় মদনপুর থেকে আড়াইহাজার রাস্তার তীব্র যানজটে। 

এ ব্যাপারে জানতে চাইলে, ট্রাক ড্রাইভার মোতালেব মিয়া জানান, রাস্তাটিতে খানাখন্দের কারণে আমাদের প্রতিনিয়ত রাস্তায় যানজটে পরে থাকতে হয়, সময় মতো গন্তব্য স্থলে পৌঁছাতে পারিনা। 

স্থানীয় সাবেক সিরাজ মেম্বার বলেন, শুনেছি এ রাস্তাটি জরুরী ভাবে মেরামত করা হবে উক্ত রাস্তাটি দিয়ে ব্যক্তি মালিকানাধীন পরিবহন সার্ভিস চালু করা হলে তা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। যা সকল প্রকল্পের চলমান কাজকে ক্ষতিগ্রস্ত করবে এবং নান্দনিক কাজের সৌন্দর্য বিনষ্ট হবে।

স্থানীয় সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশীদ মোল্লা বলেন, আজ থেকে প্রায় ৭-৮ বছর পূর্বে আওয়ামীলীগ সরকারের আমলে এ রাস্তাটির কাজ হয়েছিলো, তারপর বিভিন্ন সময়ে রাস্তা মেরামত করার কাজ হলেও তা সঠিকভাবে না করার কারণে একমাসের মধ্যেই আবারও রাস্তায় গর্তের সৃষ্টি হয়ে গাড়ী চলাচলের অযোগ্য হয়ে পরে।

খানাখন্দে ভরা রাস্তার কাজ কবে নাগাদ শুরু হবে এমন প্রশ্নের জবাবে সড়ক ও জনপদ বিভাগের সহকারী প্রকৌশলী মো. রহিম বলেন, মদনপুর থেকে বস্তল পর্যন্ত রাস্তাটি  একটি প্রকল্পের আওতায় চলে গেছে, রাস্তাটি জরুরীভাবে মেরামত করার জন্য আমরা তাদেরকে অবহিত করেছি।

স্বদেশ প্রতিদিন/এমএস


আরও সংবাদ   বিষয়:  খানাখন্দে   মদনপুর   আড়াইহাজার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close