বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
‘অন্তর্বর্তী সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫, ৭:২১ পিএম আপডেট: ২০.১০.২০২৫ ৭:২৭ PM

সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া মনে করেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আরও এক থেকে দুই বছর ক্ষমতায় থাকবে। এরপরই বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন। তবে বিএনপি পুরো মেয়াদ টিকিয়ে রাখতে পারবে কি না, তা নির্ভর করবে ভারতের কৌশলগত অবস্থান এবং আওয়ামী লীগের পুনরুত্থান ও সংগঠিত হওয়ার সক্ষমতার ওপর। 

তার মতে, যদি বিএনপি নিজেদের বিরুদ্ধে পরিচালিত সহিংসতা-বিরোধী আন্দোলন দমন করতে ব্যর্থ হয়, তাহলে আবারও ১/১১-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে।

সোমবার নিজের ফেসবুকে প্রকাশিত ‘আগামী পাঁচ বছরে আমরা কোথায় যাচ্ছি?’ শিরোনামের ধারাবাহিক লেখার শেষ অংশে এসব মন্তব্য করেন তিনি।

ইকবাল করিম ভূঁইয়া আরও লেখেন, অদক্ষতা, আইনশৃঙ্খলার অবনতি কিংবা ছাত্রচাপের মুখে যদি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়, তাহলে নির্বাচন ছাড়াই অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকতে পারে। সে ক্ষেত্রে দুর্বল মন্ত্রীদের পরিবর্তন করে ড. ইউনূসকে রাষ্ট্রপতি করে ঐকমত্যের জাতীয় সরকার গঠনের সম্ভাবনাও রয়েছে।

তার ভাষায়, “যদি সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়, তবে আগামী পাঁচ বছর ব্যয় হবে গণপরিষদ নির্বাচন, নতুন সংবিধান প্রণয়ন ও গণভোটে।”

সাবেক সেনাপ্রধানের মতে, যাই ঘটুক না কেন, আগামী পাঁচ বছর বাংলাদেশকে কাটাতে হবে বিভ্রান্তি, অস্থিরতা, প্রতিবাদ, আন্দোলন, হরতাল-অবরোধ ও সহিংসতার মধ্য দিয়ে। এতে পঙ্গু অর্থনীতি আরও দুর্বল হবে, দরিদ্র জনগোষ্ঠী বিপদে পড়বে এবং সামাজিক-অর্থনৈতিক সূচকে দেশ ক্রমাগত পিছিয়ে পড়বে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ  


আরও সংবাদ   বিষয়:  অন্তর্বর্তী   সরকার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close