বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মেঘনায় যুবদল আহ্বায়কের ওপর হামলা, ভিডিও ভাইরাল
মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৪:২৯ পিএম

কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মো. কামরুজ্জামান দিপুর ওপর হামলার অভিযোগ উঠেছে একই সংগঠনের সাবেক আহ্বায়ক ও মানিকারচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান ভূইয়ার অনুসারীদের বিরুদ্ধে।

শনিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত দিপুকে তার সহকর্মীরা উদ্ধার করে মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

উপজেলা যুবদলের একাধিক নেতা অভিযোগ করেন, আগামী ২৭ অক্টোবর যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি প্রস্তুতি সভা চলছিল। এ সভাকে পণ্ড করতে পরিকল্পিতভাবেই হামলা চালানো হয়।

এ সময় নেতাকর্মীদের মারধর করে সভাস্থল ভাঙচুর করা হয় এবং আহ্বায়ক দিপুকে পিটিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন তারা। হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে অভিযুক্ত সাবেক আহ্বায়ক আতাউর রহমান ভূইয়া বলেন, “আমি দায়িত্বে থাকাকালীন সময়ে উপজেলার আটটি ইউনিয়নের যুবদল কমিটি গঠন করেছিলাম। হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই দিপু গোবিন্দপুর ইউনিয়ন কমিটি বাতিল করে অধ্যক্ষ সেলিম ভূইয়ার অনুসারীদের দিয়ে নতুন কমিটি গঠন করেন। এতে পুরনো নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। হয়তো সেই ক্ষোভ থেকেই কিছু ঘটনা ঘটেছে বলে শুনেছি। তবে বিষয়টি আমাদের দলের অভ্যন্তরীণ, আমরা বসে এর সমাধান করব। আপনারা এ নিয়ে সংবাদ না করলে ভালো হয়।”

এ ঘটনায় মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল বলেন, “হামলার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  মেঘনা   যুবদল   হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close