বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
পাকিস্তানি বিমান হামলায় কান্দাহারে নিহত ৪০ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৮:৪৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অস্থায়ী যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার অল্প সময় পরই আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। এ ঘটনায় অন্তত ৪০ জন নিহত এবং আরও ১৭৯ জনের বেশি আহত হয়েছেন।

সীমান্তঘেঁষা শহর স্পিন বোলদাক আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে অবস্থিত। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা’র উদ্ধৃতি দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, নিহত ও আহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।

গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত টানা সংঘর্ষের পর দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তান ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতিতে যায়। সেই বিরতির মেয়াদ শেষ হয় শুক্রবার (১৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর ১টার দিকে।

যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন করে বিমান হামলা চালায় পাকিস্তান। হামলার নিন্দা জানিয়ে বেঁচে যাওয়া হাজি বাহরাম তোলো নিউজকে বলেন, “আমি জীবনে এমন অবিচার দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা নারী-শিশুসহ নিরীহ মানুষদের ওপর হামলা চালিয়েছে।”

বিমান হামলার পাশাপাশি স্পিন বোলদাকের নোকলি, হাজি হাসান কেলাই, ওয়ার্দাক, কুচিয়ান, শহীদ ও শোরবাক এলাকায় একের পর এক আর্টিলারি গোলা নিক্ষেপ করেছে পাকিস্তানি স্থলবাহিনী। এতে বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়েছে, হতাহতের সংখ্যাও বেড়েছে।

পাক-আফগান সাম্প্রতিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পাকিস্তানের নিষিদ্ধ সশস্ত্র রাজনৈতিক সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। কয়েক বছর আগে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও এটি এখন পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।

আফগান সীমান্তবর্তী পাকিস্তানি প্রদেশ খাইবার পাখতুনখোয়া টিটিপির প্রধান ঘাঁটি হিসেবে পরিচিত। ২০২১ সালে আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার পর সংগঠনটি আরও সক্রিয় হয়ে ওঠে।

পাকিস্তানের দাবি, আফগান তালেবান সরকার টিটিপিকে আশ্রয় ও সহায়তা দিচ্ছে। তবে কাবুল সরকার এ অভিযোগ বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।

এর আগে ৯ অক্টোবর কাবুলে বিমান হামলা চালিয়ে টিটিপি নেতা নূর ওয়ালি মেহসুদকে হত্যা করে পাকিস্তানের বিমান বাহিনী। এর দুই দিন পর, ১১ অক্টোবর, খাইবার পাখতুনখোয়ায় সীমান্তবর্তী এলাকায় দুই দেশের সেনাদের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়, যা টানা চার দিন স্থায়ী ছিল।

১৫ অক্টোবর শুরু হওয়া ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির মেয়াদ শেষ হয় শুক্রবার দুপুর ১টায়। একই সময়ে মির আলি সেনা ক্যাম্পেও হামলার ঘটনা ঘটে।

সূত্র: তোলো নিউজ

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  পাকিস্তান   কান্দাহার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close