বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
জুলাইযোদ্ধাদের নতুন কর্মসূচি ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫, ৩:০৫ AM

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের সময় তিন দফা দাবি নিয়ে অবস্থানরত জুলাইযোদ্ধাদের ওপর পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও লাঠিপেটার ঘটনায় প্রতিক্রিয়া হিসেবে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়েছে। 

শুক্রবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সংসদ ভবন এলাকায় সাংবাদিকদের সামনে এই ঘোষণা দেন জুলাইযোদ্ধা সংসদের মুখ্য সংগঠক মাসুদ রানা সৌরভ।

মাসুদ রানা সৌরভ জানান, হামলার প্রতিবাদ ও তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী রবিবার (১৯ অক্টোবর) দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত দেশের প্রতিটি জেলা শহরের মহাসড়কে অবরোধ কর্মসূচি পালিত হবে। তিনি সাধারণ জনগণের অংশগ্রহণ কামনা করেছেন।

তিনি অভিযোগ করেন, জুলাই সনদের চূড়ান্ত খসড়ায় তাদের ন্যায্য দাবি, বিশেষ করে আলী রীয়াজ স্যারের উল্লেখিত আইনি নিরাপত্তার বিষয়টি সংযোজিত না হওয়ায় তারা সংসদ ভবনের গেটে অবস্থান নেন। শান্তিপূর্ণ অবস্থান সত্ত্বেও সকাল সাড়ে ১০টা পর্যন্ত সরকার কোনো আলোচনা শুরু করেনি।

সৌরভ আরও বলেন, সকাল ১০টা ৩৫ মিনিটে তারা মঞ্চ দখল করে সবাইকে শান্তিপূর্ণভাবে বসিয়ে দিতে সক্ষম হন। যদিও ঐকমত্য কমিশনের প্রতিনিধিদল উপস্থিত হয়, তবুও কোনো সমাধানের আশ্বাস দেননি।

আলোচনার জন্য সময় চাওয়ার পরও প্রশাসন পশ্চিম দিক থেকে লাঠিপেটা, টিয়ারশেল নিক্ষেপ ও বুট দিয়ে হামলা শুরু করে। মাসুদ রানা সৌরভ এই হামলার তীব্র নিন্দা জানান।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জুলাইযোদ্ধা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close