বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তারেক রহমান দেশে ফিরে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবেন: আনিসুর রহমান
কালকিনি (ডাসার) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ১১:৪৭ পিএম

৫ই আগস্টের আন্দোলন সহ বিগত ১৭ বছর এদেশে যারা নির্যাতিত হয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে সকল নির্যাতিত মানুষের পাশে অভিভাবক হিসেবে থাকবেন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক ও মাদারীপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন।

শুক্রবার বিকেলে মাদারীপুরের ডাসার উপজেলার ৫টি ইউনিয়নে জাতীয়তাবাদী দলের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো বলেন,দাড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে বলে যারা ধর্মের দোহাই দিয়ে রাজনীতির মাঠে সুযোগ নেয়ার চেষ্টা করছেন,তারাই ২০১৮ সালের নির্বাচনে ধানের শীষে ভোট দিয়েছেন।তখন কি তারা জাহান্নামে চলে গিয়েছিলেন?

ধর্মের নামে রাজনীতির মাঠে সুবিধা নেয়া যাবে না বলেও জানান তিনি।

এসময় ডাসার উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন তালুকদারের সভাপতিত্বে নতুন সদস্য সংগ্রহ অনুষ্ঠানে ডাসার উপজেলার ৫ টি ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  তারেক রহমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close