বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রাজধানীর যাত্রাবাড়ীতে গলি থেকে কিশোরের লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫, ৫:২০ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ীর মেডিবাংলা হাসপাতালের পাশের একটি গলি থেকে শুক্রবার হিমু ওরফে কালু (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। কিশোরটির শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের দাগ ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।

যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার ভোরে ট্রিপল নাইনে সংবাদ পেয়ে দক্ষিণ যাত্রাবাড়ী  ৫০ নম্বর ওয়ার্ড মেডিবাংলা হাসপাতালের পাশের গলি থেকে ওই কিশোরের রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, নিহতের শরীরে ছুরিকাঘাতসহ বেশ কয়েক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞাত দুষ্কৃতকারীরা তাকে ছুরিকাঘাতে হত্যা করে। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে। তবে কে বা কারা তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। 

স্থানীয়দের সঙ্গে কথা বলে তিনি জানতে পেরেছেন, ছেলেটি তেমন কিছুই করে না। তার মা রেখা বেগম দোকান করে। ছেলেটা মাদক সেবন করতো। আগে তারা এই এলাকায় থাকত। বর্তমানে মীর হাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে ছিলো। নিহতের স্বজনদের বরাদ দিয়ে তিনি জানান, ছেলেটিকে রিহাবে রাখা হয়েছিল। 

তবে কে বা কারা কিশোর কালুকে হত্যা করেছে, সে বিষয়ে পরিবারের কেউ তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেনি। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা। নিহত কালুর আদি বাড়ি রাজধানীর গেন্ডারিয়ার বেগমগঞ্জ লেনে। তার বাবার নাম মো. মিন্টু মিয়া।

স্বদেশ প্রতিদিন/ নিয়াজ


আরও সংবাদ   বিষয়:  রাজধানী   যাত্রাবাড়ী   কিশোর   লাশ উদ্ধার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close