সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● নিলামকৃত গাছের আড়ালে অর্ধশতাধিক জীবিত গাছ কাটার অভিযোগ, বনে আগুন      ● দেবিদ্বারে এমপি হীরার গাড়িবহরে হামলা ও ভাঙচুর      ● বাউফল উপজেলা বিএনপির সদস্য সচিবের ওপর হামলার অভিযোগ      ● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
ভাতা বৃদ্ধির দাবি ও ঢাকায় হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫, ২:৩৮ পিএম

বাড়িভাড়া, চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির দাবিতে এবং ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও সমাবেশ করেছে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (১৫ অক্টোবর) সকাল ১১টায় বিজয় স্তম্ভ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল মালেক, সদস্য সচিব অধ্যক্ষ হারুন অর রশিদ, কুড়িগ্রাম মাল্টিমিডিয়া স্কুলের প্রধান শিক্ষক মুকুল মিয়া এবং কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা নুর বখ্ত মিয়া।

বক্তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে শিক্ষক-কর্মচারীরা অবহেলিত। তারা ন্যায্য ভাতা থেকে বঞ্চিত। বর্তমান বাজার পরিস্থিতিতে ভাতা বাড়ানো জরুরি হয়ে পড়েছে।’

তারা অবিলম্বে ভাতা বৃদ্ধির দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। এছাড়াও ঢাকায় আন্দোলনরত শিক্ষক-কর্মচারীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে বক্তারা বলেন, ‘শিক্ষকদের গায়ে হাত তোলা জাতির অপমান। হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’

সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ভাতা   এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close