সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, আমরা টাকা লুট করিনি: ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৩:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আমাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই, কারণ আমরা কোনো টাকা লুট করিনি।

আজ সোমবার (১৩ অক্টোবর) দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন মন্তব্য করেন ধর্ম উপদেষ্টা।

হজ প্রসঙ্গ টেনে তিনি বলেন, “গত হজে ব্যয় না হওয়া ৩৭ কোটি ৯৪ লাখ টাকা ৮৩১ এজেন্সিকে ফেরত দেওয়া হবে। এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়ছিল, সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে।”

এই টাকা হাজীরা পাবেন কিনা? এমন প্রশ্নে জবাবে তিনি বলেন, এই টাকা শুধুমাত্র এজেন্সিকে ফেরত দেওয়া হবে। কোনো হাজী এই টাকা পাবেন না।

সরকারের পক্ষ থেকে হজ নিবন্ধনের সময় বাড়ানো প্রসঙ্গ টেনে তিনি বলেন, “নিবন্ধনের সময় বাড়াতে সৌদি কর্তৃপক্ষের কাছে আবেদন করা হবে। আগামী ১৪ তারিখ সৌদি সরকারের সাথে মিটিং আছে।”

হজ নিবন্ধনের সময়সীমার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “আগামী হজের নিবন্ধনের সময়সীমা বাড়বেও। ২০২৬ সালের পবিত্র হজের জন্য ১২ অক্টোবর নির্ধারিত সময় পর্যন্ত প্রায় ৬০ হাজার বাংলাদেশি নিবন্ধন করেছেন।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  সেফ এক্সিট   ধর্ম উপদেষ্টা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close