আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা ও আশপাশের এলাকায় দুপুরের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে এ সময়ের মধ্যে ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
আজ সোমবার (১৩ অক্টোবর) এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে শুষ্ক থাকতে পারে আবহাওয়া। পাশাপাশি উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ ছাড়া দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এদিকে আবহাওয়া অফিস আরো জানিয়েছে, অক্টোবরের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু, অর্থাৎ বর্ষা বাংলাদেশ থেকে বিদায় নেবে। ফলে আবহাওয়ার ধরন বদলে গিয়ে ধীরে ধীরে শীতের রূপ নিতে শুরু করবে।