বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
বৈষম্যবিরোধী আন্দোলনে রুবেল হত্যা মামলার আসামি গ্রেফতার
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৬:১৯ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার দেবিদ্বারে বৈষম্যবিরোধী ছাত্রজনতা আন্দোলনের নেতা আব্দুর রাজ্জাক রুবেল হত্যা মামলার আসামি, পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলামকে (কাজী সুমন) রাজধানীর মোহাম্মদপুর থেকে সেনাবাহিনী গ্রেফতার করেছে।

শনিবার (১১ অক্টোবর) বিকালে আটক হওয়ার পর তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে জানা যায়, কাজী সুমন বৈষম্যবিরোধী আন্দোলনে রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি।

রাতেই বিষয়টি দেবিদ্বার থানাকে জানানো হয়। শনিবার দিবাগত রাত ৪.৩০টায় পুলিশ তাকে দেবিদ্বার থানায় নিয়ে আসে। রোববার (১২ অক্টোবর) দুপুরে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

দেবিদ্বার থানার ওসি (তদন্ত) মোঃ মইনউদ্দিন জানান, ঢাকার মোহাম্মদপুরে সেনাবাহিনীর হাতে গ্রেফতারকৃত কাজী সুমনকে দেবিদ্বার থানায় নিয়ে এসে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি রুবেল হত্যা মামলার এজহারনামীয় আসামি।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  বৈষম্যবিরোধী   আন্দোলন   আসামি   গ্রেফতার   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close