বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৫ দফা দাবীতে নোয়াখালী জেলা জামায়াতের স্মারকলিপি পেশ
নোয়াখালী (দক্ষিণ) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ৫:২৭ পিএম

জুলাই জাতীয় সনদ এর আলোকে জাতীয় নির্বাচন অনুষ্ঠান সহ ৫ দফা গণদাবী বাস্তবায়নের দাবীতে বিক্ষোভ মিছিল ও নোয়াখালী জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী নোয়াখালী জেলা। বিক্ষোভ মিছিল পূর্বক বক্তব্য রাখেন নোয়াখালী জেলা জামায়াতের আমীর ইসহাক খন্দকার। 

রবিবার সকালে মাইজদী পৌর বাজার থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থায় নেয়। এসময় উপস্থিত নেতা-কর্মীদের সামনে স্মারকলিপি পাঠ করেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন।

৫ দফা দাবীতে উল্লেখ করেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, আগামীতে যাতে কোনো সরকার ফ্যাসিস্ট হয়ে গড়ে উঠতে না পারে সেজন্য উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন নিশ্চিত করতে হবে। সকল দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিচার নিশ্চিত করতে হবে। বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের রাজনৈতিক কর্মকান্ড বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। 

স্মারকলিপি পাঠ শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন নোয়াখালী -৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী ও জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার, নোয়াখালী -২  মনোনীত এমপি প্রার্থী ও জেলা নায়েবে আমির মাওলানা সাঈয়েদ আহমেদ, নোয়াখালী -৩ মনোনীত এমপি প্রার্থী ও জেলা সেক্রেটারি মাওলানা বোরহান উদ্দিন, নোয়াখালী -১ আসনের মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা সাইফুল্লাহ, নোয়াখালী -৫ মনোনীত এমপি প্রার্থী অধ্যক্ষ বেলায়েত হোসেন, নোয়াখালী -৬ মনোনীত এমপি প্রার্থী এডভোকেট শাহ মাহফুজুর রহমান, শহর আমীর মাওলানা ইউসুফ। 

সমাবেশ পরিচালনা করেন, সহকারী সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসেন ও ইসমাইল হোসেন মানিক। এসময় উপস্থিত ছিলেন জেলা কর্ম পরিষদ সদস্য নাসিমুল গণি চৌধুরী মোহল, ডা. বোরহান উদ্দিন, অধ্যক্ষ নাজমুল হক শামিম, ফখরুল ইসলাম মিলন সহ প্রমুখ নেতৃবৃন্দ। 

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:  জুলাই   জাতীয়   সনদ   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close