বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
মৃত্যু পর্যন্ত কখনো হারাম উপার্জন করতে চাই না: সারজিস আলম
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৬:৩০ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। বিগত এক বছর দুই মাসে নানা গুজব থাকলেও আমি এক টাকাও হারাম আয় করিনি। এমনকি মৃত্যু পর্যন্ত কখনো হারাম উপার্জন করতে চাই না।’

শুক্রবার (১০ অক্টোবর) জুমার নামাজ শেষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের রনচন্ডী বাজার জামে মসজিদে মুসল্লিদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘আমি আপনাদের সন্তানের মতো, ভাইয়ের মতো থাকতে চাই। আমরা যদি কখনো সত্য ও ন্যায়ের পথ থেকে সরে যাই, আপনারাই আমাদের থামিয়ে দিন। তবে অনুরোধ, আপনারা সত্য ও ন্যায়ের পক্ষে থাকুন, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান।’

তিনি আরও বলেন, ‘আমরা পঞ্চগড়ে চার-পাঁচজন অসৎ ব্যক্তির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি। এদের জন্য এলাকার উন্নয়ন থেমে যায়। তাদের অপকর্মে আমাদের কিছু যায়-আসে না।’

এলাকার উন্নয়ন নিয়ে কথা বলতে গিয়ে সারজিস বলেন, ‘আমরা বিভিন্ন মন্ত্রণালয় থেকে ১০০টি মসজিদের জন্য বরাদ্দ এনেছি। এর মধ্যে তেঁতুলিয়ায় ২০টি দেওয়া হয়েছে। আরও দেওয়া হবে। মসজিদ ছাড়াও রাস্তা-ঘাট বা অন্য সমস্যা থাকলে জানাবেন, আমরা দেখব।’

তিনি মসজিদে নামাজ আদায় করতে পেরে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকাবাসীর পাশে থাকার আশ্বাস দেন।

নামাজ শেষে সারজিস আলম স্থানীয় মুসল্লিদের সঙ্গে মতবিনিময় করেন, শোনেন এলাকার সমস্যা ও সম্ভাবনার কথা। এ সময় উপস্থিত ছিলেন এনসিপির তেঁতুলিয়া উপজেলার প্রধান সমন্বয়কারী হাবিবুর রহমান হাবিব (কমান্ড), এম এ মতিন, সাজিদুর ইসলাম সাজিদসহ মসজিদের ইমাম ও মুসল্লিবৃন্দ।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  সারজিস আলম   এনসিপি     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close