বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে সুতা আমদানি, ৭৫ হাজার কেজি সুতা জব্দ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ৪:২২ AM আপডেট: ১০.১০.২০২৫ ৪:২৪ এএম

নরসিংদীতে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগ। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভোরে সদর উপজেলার মাধবদী গরুর হাট ও আশপাশের এলাকা থেকে প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করা হয়।

কাস্টমসের এক কর্মকর্তা (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, মাধবদী এলাকায় দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র শুল্ক ফাঁকি দিয়ে নিয়মিতভাবে বিদেশ থেকে সুতা আমদানি করছে। এতে সরকার প্রতি মাসে লাখ লাখ টাকা রাজস্ব হারাচ্ছে। সম্প্রতি বিষয়টি কাস্টমসের নজরে আসলে বিশেষ নজরদারি শুরু করা হয়।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালানো হয়। অভিযানে সুতাভর্তি ৯টি কাভার্ডভ্যান আটক করে প্রায় ৭৫ হাজার কেজি সুতা জব্দ করা হয়।

কাস্টমস কর্মকর্তা আরও জানান, কাস্টমস আইনের আওতায় জব্দ করা এসব সুতা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান চাইলে প্রতি কেজিতে ৫ টাকা শুল্ক ও সমপরিমাণ জরিমানা দিয়ে পণ্য ফেরত নিতে পারবে। বর্তমানে জব্দ করা সুতাগুলো কাস্টমসের হেফাজতে নিরাপদ গুদামে রাখা হয়েছে।

এ বিষয়ে জানতে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট নরসিংদী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রবীন্দ্র কুমার সিংহের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এমনকি অফিসেও তাকে পাওয়া যায়নি।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 



আরও সংবাদ   বিষয়:   কাস্টমস  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close