বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চোরাই মোবাইল উদ্ধারে গিয়ে পুলিশের উপর হামলা, আহত ৫
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৯:০৫ AM

হবিগঞ্জের নবীগঞ্জে চোরাই মোবাইল উদ্ধারে অভিযান চালাতে গিয়ে হামলার শিকার হয়েছেন পাঁচ পুলিশ সদস্য। গুরুতর আহত এক কনস্টেবলকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের রুমন মিয়া একটি চুরি হওয়া মোবাইল ফোন ব্যবহার করছেন এমন তথ্য পায় পুলিশ। এর ভিত্তিতে মঙ্গলবার (৮ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে নবীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসানের নেতৃত্বে একটি দল অভিযান চালায় রুমনের বাড়িতে।

অভিযানের সময় রুমন মোবাইল ফোনটি নিজের দাবি করে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। একপর্যায়ে রুমনের ভাই মামুনসহ কয়েকজন নারী ও লোকজন দেশীয় অস্ত্র নিয়ে পুলিশ সদস্যদের উপর হামলা চালায়।

হামলায় আহত হন এসআই মেহেদী হাসান (৩০), এএসআই মাইনুল ইসলাম (৩২), এএসআই মোশারফ হোসেন (২৯), কনস্টেবল শাহ ইমরান (২৭) ও কনস্টেবল পল্টন চন্দ্র দাশ (২৫)। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখান থেকে কনস্টেবল শাহ ইমরানকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে অভিযান চালিয়ে রুমনের ভাই মামুনসহ তিনজনকে আটক করে।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. কামরুজ্জামান বলেন, ‘চোরাই মোবাইল উদ্ধারে গেলে চোরচক্র পুলিশের উপর হামলা চালায়। এতে পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। বর্তমানে তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযানের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

স্বদেশ প্রতিদিন/এমএম


আরও সংবাদ   বিষয়:  চোরাই মোবাইল   পুলিশের উপর হামলা  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close