বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
রোয়াংছড়িতে প্রবারণা উৎসবে বর্ণাঢ্য পিন্ডচরণ, ভিক্ষুসংঘকে পিন্ডদান
রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৪:০৭ পিএম

বান্দরবানের রোয়াংছড়িতে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে দ্বিতীয় দিনে পালিত হয়েছে পিন্ডদান ও পিন্ডচরণ অনুষ্ঠান। 

মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে খায়াম্রং পাড়া বৌদ্ধ বিহার, কানাইজো পাড়া বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে ভিক্ষুসংঘদের অংশগ্রহণে ধর্মীয় এই আচার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ঢাক-ঢোল ও ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রের তালে তালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বৌদ্ধ ভিক্ষুদের পিন্ডদান করেন সাধারণ জনগণ। বিনম্র শ্রদ্ধায় নারী, পুরুষ, শিশু, কিশোর-কিশোরীসহ নানা বয়স ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এ আয়োজনে।

প্রবারণা উৎসবের আয়োজকরা জানান, তিন দিনব্যাপী এই উৎসব চলবে ৯ অক্টোবর পর্যন্ত, যা শেষ হবে প্রবারণা পূর্ণিমা (আশ্বিনী পূর্ণিমা) উদযাপনের মধ্য দিয়ে।

প্রথম দিনে যুবক-যুবতীরা নানা প্রকার পিঠা প্রস্তুত করেন এবং সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ফানুস উড়ানো। বৌদ্ধ বিহারগুলোতে চলছে প্রস্তুতি ও ধর্মীয় আয়োজন। থাকবে পঞ্চশীল ও অষ্টশীল গ্রহণ, ভিক্ষু সংঘের দেশনা শ্রবণ, হাজার প্রদীপ প্রজ্বলন এবং বিশ্ব শান্তির জন্য প্রার্থনা।

এছাড়া, উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হবে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠানও। উৎসব উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন, রোয়াংছড়িতে উৎসবটি যেন একটি বৃহৎ সামাজিক মিলনমেলায় পরিণত হয়েছে।

স্বদেশ প্রতিদিন/কেআইকে


আরও সংবাদ   বিষয়:  রোয়াংছড়ি   উৎসব   পিন্ডচরণ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close