বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী       নভেম্বর-ডিসেম্বরে ভোট নয়, জানুয়ারিতে স্থানীয় নির্বাচন: ইসি      বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম      ‘বাকেরের ফাঁসি’ ঠেকাতে রাস্তায় নেমেছিল মানুষ      
প্রয়োজনে আওয়ামী লীগের শরিকদেরও বিচারের আওতায় আনা হবে: তাজুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ৩:৪০ পিএম আপডেট: ০৭.১০.২০২৫ ৪:০৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

দল হিসেবে আওয়ামী লীগের বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, প্রয়োজনে আওয়ামী লীগের শরিক দলগুলোকেও বিচারের আওতায় আনা হবে। 

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

এই মুহূর্তে দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধেই তদন্ত শুরু হয়েছে উল্লেখ করে তাজুল ইসলাম বলেন, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে যদি প্রয়োজন মনে হয় যে অন্য কোনো দলও এতে জড়িত এবং তাদের বিরুদ্ধেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সে অনুযায়ী ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন (আইসিটি অ্যাক্ট) ১৯৭৩-এ নতুন একটি সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে বলা হয়েছে, যাদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল হবে, তারা সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না, স্থানীয় সরকার প্রতিষ্ঠানে মেয়র বা চেয়ারম্যান পদে প্রার্থী হতে পারবেন না এবং কোনো সরকারি দপ্তরে নিয়োগও পাবেন না।

আইনের এই নতুন সংযোজন প্রসঙ্গে চিফ প্রসিকিউটর বলেন, একটি রাষ্ট্র যখন বিপ্লবোত্তর পুনর্গঠনের মধ্য দিয়ে এগিয়ে যায়, তখন রাষ্ট্রের প্রয়োজনে দেশকে সঠিক পথে নিতে নানা আইনি সংস্কার প্রয়োজন হয়। সরকারও সে লক্ষ্যেই বিভিন্ন আইনে পরিবর্তন আনছে। 

সংশোধিত আইনটি এখন থেকে কার্যকর হবে বলেও জানান তিনি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  তাজুল ইসলাম   আওয়ামী লীগ   বিচার  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close