ড. এম এ কাইয়ুমকে পশ্চিম চৌধুরী পাড়া ও মেশিন মার্কেট সমিতির শুভেচ্ছা
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:০৮ পিএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ক্ষুদ্রঋণ বিষয়ক সম্পাদক এবং ঢাকা-১১ আসনের জননন্দিত গণমানুষের নেতা ড. এম এ কাইয়ুমকে পশ্চিম চৌধুরী পাড়া ও মেশিন মার্কেট সমিতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
সমিতির নেতৃবৃন্দ জানিয়েছেন, ড. এম এ কাইয়ুম একজন রাজনৈতিক নেতা নন, বরং তিনি এলাকার সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। তার দীর্ঘ রাজনৈতিক জীবনে ত্যাগ, সততা ও নিষ্ঠা সবসময় জনগণের স্বার্থ রক্ষায় প্রতিফলিত হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর উত্তরের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে তিনি দলের জন্য যে ভূমিকা রেখেছেন, তা আজও কর্মীদের অনুপ্রেরণা যোগায়।
পশ্চিম চৌধুরী পাড়া ও মেশিন মার্কেট সমিতির সদস্যরা বিশ্বাস করেন, আগামী দিনে ড. এম এ কাইয়ুমের নেতৃত্ব জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা, ন্যায়ভিত্তিক সমাজ গঠন ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তার মতো সৎ ও যোগ্য নেতার হাতে দেশ ও জাতির কল্যাণ নিশ্চিত হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
নেতৃবৃন্দরা বলেন ড. এম এ কাইয়ুমের নেতৃত্বে ঢাকা ১১ আসন আবারও সমৃদ্ধ ও শক্তিশালীতে পরিণত হবে- এই বিশ্বাস নিয়েই তারা সর্বদা তার পাশে থেকে কাজ করে যাবে।
স্বদেশ প্রতিদিন/এমএম/ওফ