বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চুল পড়া বন্ধ করতে রসুন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৪:৩২ AM

চুল পড়া আজকাল একটি সাধারণ সমস্যা। অনেকেই নানাভাবে চেষ্টা করেও সমাধান পান না। অথচ রান্নাঘরের খুব পরিচিত একটি উপাদান রসুন চুলের জন্য হতে পারে দারুণ উপকারী। শুধু খাবারের স্বাদ বাড়াতেই নয়, রসুন চুল পড়া রোধ করতেও কার্যকর। তবে এর জন্য সঠিকভাবে ব্যবহার করতে জানতে হবে।

রসুনে সালফারসহ এমন কিছু উপাদান রয়েছে যা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। পাশাপাশি এতে জীবাণুরোধী ক্ষমতা থাকায় মাথার ত্বকে সংক্রমণ কমে। এর ফলে স্বাভাবিকভাবে চুল পড়া হ্রাস পায় এবং নতুন চুল গজাতেও সহায়তা করে।

রসুনের সবচেয়ে জনপ্রিয় ব্যবহার হলো রসুন তেল। এর জন্য নারকেল বা অলিভ অয়েলে থেঁতো করা রসুন দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হয়। ঠাণ্ডা হলে সেই তেল মাথার ত্বকে মেখে হালকা হাতে ম্যাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং চুল পড়া কমে। নিয়মিত ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়।

এ ছাড়া রসুন পেস্টও ব্যবহার করা যায়। কয়েক কোয়া রসুন থেঁতো করে শুকনো চুলের গোড়ায় আধঘণ্টা মেখে রেখে ধুয়ে ফেললে চুল হবে ঝকঝকে ও নরম। চাইলে রসুন গুঁড়া তৈরি করে তেলের সঙ্গে মিশিয়ে সপ্তাহে একদিন ব্যবহার করলেও সুফল মিলবে।

তবে রসুন ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে। কারো কারো ত্বকে অ্যালার্জি হতে পারে। তাই আগে অল্প করে ব্যবহার করে পরীক্ষা করা উচিত। সঠিকভাবে ব্যবহার করতে পারলে রসুন চুল পড়া রোধে প্রাকৃতিক ও কার্যকর সমাধান হতে পারে।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:   রসুন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close