বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
তেঁতুলিয়ায় পর্যটকদের নিরাপত্তায় ট্যুরিস্ট পুলিশ, বেড়েছে ভরসা
তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৩:২২ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৩:২৯ PM

উত্তরের পর্যটননগরী পঞ্চগড়ের তেঁতুলিয়া হিমালয়-কাঞ্চনজঙ্ঘার বিধৌত অঞ্চল হওয়ায় দেশি-বিদেশি পর্যটকদের কাছে দিন দিন আকর্ষণীয় গন্তব্য হিসেবে পরিচিতি পাচ্ছে। বছরজুড়ে হাজারো পর্যটকের পদচারণায় মুখর থাকে এ অঞ্চল। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে ২০২০ সালের জুলাই মাসে এখানে চালু করা হয় ট্যুরিস্ট পুলিশ জোন। এর পর থেকে তেঁতুলিয়ার ডাকবাংলোসহ প্রধান পর্যটন স্পটগুলোতে নিয়মিত নিরাপত্তা নিশ্চিত করছেন ট্যুরিস্ট পুলিশের সদস্যরা।

তেঁতুলিয়ায় সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে পর্যটন মৌসুম। এ সময় উত্তরের আকাশে মেঘমুক্ত পরিবেশে দেখা মেলে হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য। জলবায়ু পরিবর্তনের ফলে এ বছর সেপ্টেম্বরের শুরুতেই কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হওয়ায় বাড়তে শুরু করেছে পর্যটকদের ভিড়। প্রতিদিন বিভিন্ন স্থান থেকে নানা বয়সী পর্যটকরা ছুটে আসছেন তেঁতুলিয়ায়। এখান থেকে পাসপোর্ট ও ভিসা ছাড়াই দেখা যায় কাঞ্চনজঙ্ঘার মোহনীয় সৌন্দর্য। আবহাওয়া ভালো থাকলে স্বচ্ছ নীল আকাশে ছবির মতো ভেসে ওঠে কাঞ্চনজঙ্ঘার মায়াবী রূপ।

এদিকে দুর্গাপূজা উপলক্ষে ছুটির সময়টিকে কাজে লাগিয়ে অনেকেই ঘুরতে এসেছেন তেঁতুলিয়ায়। গত শুক্রবার থেকেই হোটেলগুলোতে রুম বুকিং দিতে দেখা গেছে পর্যটকদের। যাতে কেউ কোনো অসুবিধায় না পড়েন, সেজন্য পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশ জোনের সদস্যরা নিরাপত্তা ও সহায়তা দিচ্ছেন প্রতিটি স্পটে। নিরাপত্তার পাশাপাশি পর্যটকদের নানা জিজ্ঞাসায় দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শও। ফলে পর্যটকরা নির্বিঘ্নে ঘুরে উপভোগ করতে পারছেন এখানকার নান্দনিক দর্শনীয় স্থানগুলো।

পঞ্চগড় শুধু হিমালয় ও কাঞ্চনজঙ্ঘার জন্যই নয়, চোখ জুড়ানো প্রাকৃতিক দৃশ্য, ঐতিহাসিক স্থাপনা এবং আন্তর্জাতিক সীমান্তসুবিধা থাকায় ভ্রমণপিপাসুদের কাছে একটি ভিন্নমাত্রার পর্যটন গন্তব্য হয়ে উঠেছে। এখানকার অন্যতম আকর্ষণ হলো- দেশের সর্বউত্তরের জিরোপয়েন্ট, সেন্টমার্টিনের মতো মহানন্দা নদীতে সূর্যাস্ত, সবুজ চা-বাগান, ইংরেজ আমলের ডাকবাংলো, মহারাজা দিঘী, রক্স মিউজিয়াম, দুর্গনগরী প্রত্নতাত্ত্বিক স্থান, বার আউলিয়া মাজার, শাহী মসজিদ, ইমামবাড়া, বদেশ্বরী মন্দির, গোলকধাম মন্দির এবং চীন-মৈত্রী সেতু।

এছাড়া এখানকার চতুর্দেশীয় স্থলবন্দর ও ইমিগ্রেশন সুবিধার মাধ্যমে ভ্রমণ করা যায় ভারত, নেপাল, ভুটান ও চীনের মতো চারটি দেশে।

ট্যুরিস্ট পুলিশের পরিদর্শক কেএম আজমিরুজ্জামান বলেন, ‘পঞ্চগড় দেশের অন্যতম পর্যটন অঞ্চল। আমরা পর্যটকদের সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করছি। আমাদের হটলাইন নম্বরগুলো বিলবোর্ডে দেওয়া হয়েছে, যাতে প্রয়োজন হলে দ্রুত যোগাযোগ করা যায়।’

ট্যুরিজম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন পঞ্চগড়ের সভাপতি সরকার হায়দার বলেন, ‘পঞ্চগড় পর্যটনের জেলা হিসেবে সম্ভাবনাময়। এখানে প্রাচীন ইতিহাস-ঐতিহ্য, সংস্কৃতি ও প্রাকৃতিক সৌন্দর্য সবকিছুরই সমন্বয় আছে। পর্যটন শিল্প উন্নয়নে আমরা কাজ করছি। ট্যুরিস্ট পুলিশ থাকায় এখন নিরাপত্তা আরও জোরদার হয়েছে।’

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরু বলেন, ‘তেঁতুলিয়া থেকে খুব কাছ থেকে দেখা যায় হিমালয়-কাঞ্চনজঙ্ঘা। পর্যটকদের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে যাতে তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যে ভ্রমণ উপভোগ করতে পারেন।’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  তেঁতুলিয়া   ট্যুরিস্ট পুলিশ   পর্যটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close