সোমবার ● ২৮ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
● ক্যাপিটেক অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের ১০ম বর্ষপূর্তি উদযাপন      ● বোরকা পরে ভূমি অফিসে গোপনে ডিসি       ● বিমান চলাচলে মার্কিন নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক আদালতে ইরান      ● চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর      ● পৌরসভার অনুমোদিত প্ল্যান ছাড়াই বহুতল ভবন নির্মাণের অভিযোগ      ● তিন খুনের তদন্তে নতুন মোড়      ● রামেসু বাজারে সংঘটিত হত্যাকাণ্ডের বিচারের দাবি      ● অবৈধ সার মজুতের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা      ● ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান, ফের বাড়ল তেলের দাম      ● সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হার বাংলাদেশের      ● যুক্তরাষ্ট্রে গিয়ে আর কর্মস্থলে ফেরেননি, চাকরি গেল ইসি কর্মীর      ● চেম্বারের নির্বাচন বাতিল, নতুন প্রশাসক নিয়োগ      
জাতিসংঘের সভাপতির পদে প্রার্থীতা প্রত্যাহার করলো বাংলাদেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫, ১১:৩০ AM

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সভাপতির পদে প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। একই পদে ফিলিস্তিন নির্বাচনে অংশ নেওয়ায় ঢাকার পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্রাতৃপ্রতিম ফিলিস্তিনের প্রতি সংহতি ও আন্তর্জাতিক অঙ্গনে তাদের ন্যায্য দাবির প্রতি সম্মান জানিয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘ফিলিস্তিনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুদিনের। আমরা স্বাধীনতার পর থেকেই ফিলিস্তিন রাষ্ট্রকে সমর্থন ও স্বীকৃতি দিয়ে আসছি। তাদের সঙ্গে প্রতিযোগিতায় যাওয়ার কোনো প্রয়োজন আমরা দেখি না।’

তিনি বলেন, ‘আমাদের এই স্থায়ী বন্ধুত্বকে সামনে রেখে জাতিসংঘের মর্যাদাপূর্ণ পদের জন্য ভ্রাতৃপ্রতিম জাতির সঙ্গে প্রতিযোগিতা করার কোন কারণ দেখতে পাচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, ফিলিস্তিনের প্রার্থীতা তাদের জাতীয় সংকটময় এই সময়ে তাদের প্রতি বিশ্বব্যাপী সমর্থন আরো সুসংহত করতে এবং তাদের চলমান সংকট বন্ধ করতে আরো সাহায্য করবে। আমরা আশা করি তাদের সাফল্য এবং তাদের নেতৃত্ব বিশ্বব্যাপী তাদের লক্ষ্যকে আরো এগিয়ে নিয়ে যাবে ‘

উল্লেখ্য, পাঁচ বছর আগে বাংলাদেশ এই পদের জন্য আগ্রহ প্রকাশ করেছিল। তবে ফিলিস্তিনের অংশগ্রহণে তা নতুন মাত্রা নেয় এবং শেষ পর্যন্ত বাংলাদেশ একটি কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়।

অধ্যাপক ইউনূস আরও জানান, বাংলাদেশ ভবিষ্যতেও জাতিসংঘ ও আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে যাবে এবং উপযুক্ত সময়ে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতার পরিকল্পনা অব্যাহত থাকবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  জাতিসংঘ   ফিলিস্তিন   বাংলাদেশ     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close