বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
৫ দফা দাবিতে ইসলামী আন্দোলন, জাগপা ও খেলাফত মজলিসের বিক্ষোভ
পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫, ৮:০৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

পিআর পদ্ধতিতে নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এবং খেলাফত মজলিস।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের বিভিন্ন স্থানে এই কর্মসূচি পালন করা হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে দারুল উলুম মদিনাতুল ইসলাম মাদরাসার সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জেলা সভাপতি মাওলানা আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি মাওলানা কারী আব্দুল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে এবং পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে হতে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত, গণহত্যার বিচার, এবং ভারতীয় তাবেদার ও ফ্যাসিবাদের দোসর ১৪ দল ও জাতীয় পার্টির বিচার করে বিচার চলাকালীন এসব দলের কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও তারা তুলে ধরেন। বক্তারা আরও হুঁশিয়ারি দেন, দাবি না মানলে কঠোর আন্দোলনে নামা হবে।

একই দাবিতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। দলটির জেলা শাখা বকুলতলা এলাকার দলীয় কার্যালয় থেকে একটি মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ করে। মিছিলে অংশ নেন জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনসার আলী, সহ-সভাপতি শামসুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারী, যুব জাগপার সভাপতি কামরুজ্জামান কুয়েতসহ শতাধিক নেতাকর্মী। সমাবেশে নেতারা একই দাবিসমূহ পুনর্ব্যক্ত করেন।

অন্যদিকে, একই দাবিতে খেলাফত মজলিস পঞ্চগড় জেলা শাখার পক্ষ থেকেও একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। জেলা সভাপতি হাফেজ মীর মোর্শেদ তুহিনের নেতৃত্বে মিছিলটি রাজনগড় এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এবং দলটির নেতারা পাঁচ দফা দাবির পক্ষে বক্তব্য রাখেন।



স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ইসলামী আন্দোলন   জাগপা   খেলাফত মজলিস   বিক্ষোভ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close