সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
আল্লাহ, আল্লাহ তুই দেহিস: কাঁদতে থাকা ফকির
স্বদেশ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ফকির হেঁটে যাচ্ছিলেন কোন একটি দোকানের উদ্দেশ্যে। হাতে ছিলো লাঠি আর কাঁধে ঝোলানো ব্যাগ। মুখ ভর্তি দাঁড়িতে মাথায় জটপাকানো চুলে আর শেষ পর্যন্ত দোকানে আর যাওয়া হলো না তার।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছে এমন একটি ভিডিও। সেখানে দেখা যাচ্ছে একজন বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ ফকির রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনজন তথাকথিত বক ধার্মিক বৃদ্ধ লোকটিকে ধাওয়া করছেন। কিছু বুঝে ওঠার আগেই তারা ফকিরকে টেনে-হিঁচড়ে নিয়ে গেলেন রাস্তার পাশে। শরীরের সবটুকু শক্তি খরচ করেও ওই বৃদ্ধ নিজেকে রক্ষা করতে পারছেন না। এক পর্যায়ে জোর করে রাস্তার পাশে চেপে ধরে মাথার সমস্ত চুল কেটে দেওয়া হয় তার।

তখন কান্নায় ভেঙে পড়েন ওই বৃদ্ধ ফকির। চিৎকার করতে করতে বলেন, “আল্লাহ, আল্লাহ তুই দেহিস।” তিনি বার বার আকুতি করেন চুলগুলো না কাটার জন্য। তবে কোনভাবেই তথাকথিত সেই তিন ধর্ম ব্যবসায়ী কথা শোনেননি তার। শেষ পর্যন্ত কেটে ফেলা হয় মাথার সমস্ত চুল। তবে ঘটনাটি কোথায় ঘটেছে তার স্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

তবে বিষয়টিকে স্বাভাবিকভাবে গ্রহণ করেননি নেটিজেনরা। বর্তমানে তীব্র সমালোচনায় ভাসছেন ওই ধর্ম ব্যবসায়ীরা। বয়োজ্যেষ্ঠ এই বৃদ্ধ ফকিরের সাথে ঘটে যাওয়া বিষয়টিকে বেশ দৃষ্টিকটু ভাবেই নিয়েছেন সাধারণ মানুষ। এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এর পক্ষে এবং বিপক্ষে মন্তব্য করে যাচ্ছেন নেটিজেনরা। তবে তার পক্ষের চেয়ে বিপক্ষের মন্তব্যই বেশি লক্ষ্য করা গিয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ফকির   ভিডিও  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close