বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ঢাবি শিক্ষার্থীদের অবমাননায় ফজলুর রহমানকে ক্ষমা চাইতে বলল ডাকসু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৪ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মাদ্রাসা শিক্ষার্থীদের ব্যাপারে অবমাননাকর ও বর্ণবাদী মন্তব্যের প্রতিবাদে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ফজলুর রহমানকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। এছাড়াও, এ ঘটনার প্রতিবাদে রাজু ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন করেন তারা। 

রোববার (২১ সেপ্টেম্বর) রাতে ডাকসুর জিএস (সাধারণ সম্পাদক) এস এম ফরহাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে। 

ডাকসুর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান কর্তৃক অবমাননাকর মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে ডাকসু। ডাকসু নির্বাচন-পরবর্তী সময়ে বিএনপির নেতৃত্বস্থানীয় পর্যায় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ‘বিক্রি হয়ে যাওয়া মস্তিষ্ক’, ‘ট্রেন্ডে গা ভাসানো’, ‘দাসী’, ‘পশ্চাৎপদ’ ইত্যাদি ঘৃণিত বিশেষণে আখ্যায়িত করা হয়েছে। একই সঙ্গে ফজলুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় হাটহাজারী মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে বলে যে ঘৃণ্য মন্তব্য করেছেন, ডাকসু মনে করে এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মর্যাদাহানি এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করার শামিল।

ডাকসু বলেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় একটি অসাম্প্রদায়িক, মুক্তবুদ্ধি চর্চার কেন্দ্র এবং দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ধর্ম, জাতি, বর্ণ ও মতাদর্শ নির্বিশেষে সব শিক্ষার্থীর সমান মর্যাদা ও অধিকার নিশ্চিত করার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে একটি মাল্টিকালচারাল (বহুসংস্কৃতির) প্রতিষ্ঠান হিসেবে শতবর্ষ পার করেছে। এমন পটভূমিতে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে প্রকাশিত ঘৃণ্য ও বর্ণবাদী বক্তব্য শুধু শিক্ষার্থীদের জন্যই নয়, বরং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, ঐতিহ্য ও সংগ্রামের অবমাননা।

ডাকসুর বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ডাকসু দৃঢ়ভাবে জানাচ্ছে- এ ধরনের অবমাননাকর বক্তব্য কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফজলুর রহমানকে তাঁর এমন দায়িত্বজ্ঞানহীন ও নিন্দনীয় বক্তব্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী- সমাজের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য ভবিষ্যতে না করার আহ্বান জানানো হচ্ছে। ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর শিক্ষার্থীদের মর্যাদা অক্ষুণ্ন রাখার বিষয়ে দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ। 

এদিকে, এ ঘটনার প্রতিবাদে রবিবার রাতে ঢাবির রাজু ভাষ্কর্যের পাদদেশে মানববন্ধন করে ডাকসু প্রতিনিধিরা। এ সময় সূর্যসেন হল সংসদের ভিপি আজিজুল হক বলেন, ‘জুলাই বিপ্লবে মাদ্রাসার শিক্ষার্থীদের উল্লেখযোগ্য অবদান ছিলো। মাদ্রাসার শিক্ষার্থীরা নিজ যোগ্যতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে। তারা কারও করুণায় এখানে ভর্তি হয়নি।’

তিনি আরও বলেন, ‘এই বক্তব্য ব্যক্তি ফজলুর না বিএনপির আমরা সেটা জানতে চাই। এ বিষয়ে আমরা স্পষ্টভাবে বিএনপির অবস্থান জানতে চাই।’

ডাকসুর কার্যনির্বাহী সদস্য শাহিনুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবে আমরা ইসলামবিদ্বেষের কবর রচনা করেছি। কিন্তু বিএনপি নেতা ফজলুর রহমানের বক্তব্যে ইসলামবিদ্বেষের সে পুরনো রূপ প্রকাশ পাচ্ছে। হাসিনাও এ কাজ করেছিলো। আমরা তাদের সাবধান করে বলে দিতে চাই হাসিনা এ কাজ করে যে পথে গেছে আপনাদেরও সে পথে যেতে হবে।’

ডাকসুর কার্যনির্বাহী সদস্য রায়হান উদ্দিন বলেন, ‘আমরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম তখন আমরা মাদ্রাসার পরিচয় দিতে পারিনি। চব্বিশের গণ-অভ্যুত্থানের পরে যখন আমরা এই বৈষম্য দূরীকরণের দিকে আগাচ্ছি, তখন ফজলুর রহমানের এ ধরনের বক্তব্য আরও বিভাজন তৈরি করছে।’

তিনি বলেন, ‘বাংলাদেশে এখনো আওয়ামীপ্রেমী ফজলুদের বসবাস। তারা এখনো সাদা টুপি ও জুব্বাকে ভয় পায়। আমাদের প্রশ্ন, তোমরা কেন সাদা টুপিকে ভয় পাও? সাদা টুপিকে ভয় পেতো স্বৈরাচার। আপনারাও কি নব্য স্বৈরাচার হয়ে উঠতে চান?’

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  ঢাবি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close