সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      ● বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী নিয়োগে লটারি, প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০      
জাকসুর এন্টি র‍্যাগিং সেল গঠন
জাবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৭:১০ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৭:৪৭ PM

‘র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস, স্বপ্নময় ভবিষ্যৎ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) উদ্যোগ ‘এন্টি র‍্যাগিং সেল’ গঠন করা হয়েছে। 

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে এই সেলের তথ্য সম্বলিত ব্যানার স্থাপন করা হবে, যেন শিক্ষার্থীরা সহজেই যোগাযোগ করতে পারেন।

বিশ্ববিদ্যালয়ের দুই জন সহকারী প্রক্টর অধ্যাপক মোহাম্মদ রেজাউল রাকিব ও অধ্যাপক শায়লা শারমিন সেতু রয়েছেন এ সেলটিতে। এছাড়াও থাকছেন জাকসুর নারী যুগ্ম-সাধারণ সম্পাদক আয়েশা সিদ্দিকা মেঘলা, সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক আহসান লাবিব, স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক হুসনী মুবারক, কার্যকরী সদস্য আবু তালহা, ফাবলিহা জাহান ও মোহাম্মদ আলী চিশতী।

সেলটিতে ২১টি আবাসিক হল থেকে দুই জন করে হল সংসদে নির্বাচিত প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন জাকসুর যুগ্ম-সাধারণ সম্পাদক ফেরদাউস আল হাসান।

তিনি বলেন, জাকসু একটি সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বদ্ধ পরিকর। এই লক্ষ্যে ২ জন সহকারী প্রক্টর ও ৬ জাকসু সদস্যের সমন্বয়ে এন্টি র‍্যাগিং সেল গঠন করা হয়েছে। আমাদের ব্যানার ক্যাম্পাসের বিভিন্ন যায়গায় স্থাপন করা হবে। যে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমাদের স্লোগান র‍্যাগিংমুক্ত ক্যাম্পাস, স্বপ্নময় ভবিষ্যৎ।

স্বদেশ প্রতিদিন/ আরএফ 


আরও সংবাদ   বিষয়:  জাকসু  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close