বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
আমরা জেনারেশনের বাহিরে কোনো চিন্তা করি না : এ্যানি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০৪ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৬:০৭ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

‘বর্তমান প্রজন্ম একটা লক্ষ্যে পৌঁছাতে চায়। এই বাংলাদেশটাকে তারা নতুনভাবে গড়তে চায়। রাজনৈতিক বলেন অথবা বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নতুন চিন্তাধারা নিয়ে তারা এগুতে চায়’ বলে জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

আমরা জেনারেশনের বাহিরে কোনো চিন্তা করি না উল্লেখ করে তিনি বলেন, ওরা আন্দোলন চেয়েছে, আমরাও আন্দোলন চেয়েছি। কিন্তু সম্মুখে তারা ছিল। তারা শহীদ হয়েছে, গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে আমাদের মতো। আন্দোলন করতে গিয়ে কোনো ছাত্র সংগঠন তাদেরকে রাস্তায় নামায়নি, নিজেদের থেকে অভিভাবকের হাত ধরে তারা রাস্তায় নেমেছে। সর্বশেষ হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করার পরও তারা পিছপা হয়নি।

আজ রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুরের দত্তপাড়া ডিগ্রি কলেজের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এ্যানি।
 
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, এই জেনারেশন তারেক জিয়াকে যেভাবে চেনে, হয়তোবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সেভাবে চেনে না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, কাজ, কর্মতৎপরতা, সেই সময়ে তিনি যখন প্রেসিডেন্ট ছিলেন, জনপ্রিয় রাষ্ট্র প্রধান ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনের ইতিহাস যদি শিক্ষার্থীরা পড়াশোনা করেন, দেখেন, আলোচনায় যদি যান, তাহলে জিয়াউর রহমান, তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বের মধ্যে কোনো ফাঁক ছিল না। তাদের নেতৃত্বের মধ্যে দেশের কথা, প্রজন্মের কথা, আমাদের বাংলাদেশের কথা বার বার ফুটে উঠেছে।

ছাত্রদলের উদ্দেশে তিনি বলেন, এই জেনারেশনের সেন্টিমেন্টকে ধারণ করে আপনাদেরকে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নেতৃত্ব দিতে হবে। তাদের মনের কথাগুলোকে ধারণ করে তাদের বক্তব্য-কথাগুলোকে সমীহ করে সেই সম্মানের জায়গা থেকে আপনি ছাত্র সংগঠন করেন। বর্তমানে ছাত্রদল যে পর্যায়ে আছে আমি মনে করি, এই ছাত্রদল, ছাত্র নেতৃত্ব অথবা আপনাদের নেতাগিরি অনেক ঊর্ধ্বে যাবে। ভবিষ্যতে যারা কলেজের ছাত্র তাদের থেকেই ছাত্র নেতৃত্ব আসবে।

দত্তপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ নুরুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি এম বেল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া প্রমুখ।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  এ্যানি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close