বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
হাতিয়ায় যুবদল নেতার তাণ্ডব চালানোর অভিযোগ
হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৫৭ পিএম আপডেট: ২১.০৯.২০২৫ ৩:১৮ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নোয়াখালীর হাতিয়ায় পূজার চাঁদা সংগ্রহে না যাওয়াকে কেন্দ্র করে দোকানে ঢুকে হামলা ও তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট হাতিয়া উপজেলা আহ্বায়ক ও যুবদল নেতা রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে।

গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে ভুক্তভোগী শিপন চন্দ্র দাস হাতিয়া থানায় এ বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ফুটেজে দেখা যায়, রিপন চন্দ্র দাস হঠাৎ দোকানে ঢুকে চেয়ারে বসা শিপন চন্দ্র দাসকে মারধর করেন। এসময় দোকান মালিক পল্লীচিকিৎসক ছোটন চন্দ্র দাস বাধা দিলে তাকেও আক্রমণের চেষ্টা করেন রিপন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে দোকান থেকে বের করে দেওয়া হয়। ঘটনাটি উপজেলার চরইশ্বর ইউনিয়নের জহরলাল মার্কেটে ঘটে।

ভুক্তভোগী শিপন চন্দ্র দাস বলেন, “আমাদের এলাকায় ব্রজবাসী চৌকিদার বাড়িতে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। পূজার চাঁদা তুলতে না যাওয়ায় রিপন আমার ওপর হামলা চালায়। বিচার চাইতে গেলে আবারো মারধরের হুমকি দেয়। সে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে এলাকায় ভয়ভীতি সৃষ্টি করছে।”

দোকান মালিক ছোটন চন্দ্র দাস বলেন, “রিপন দোকানে ঢুকে শিপনকে মারধর করে। আমি বাধা দিলে আমাকেও আক্রমণ করতে উদ্যত হয়। এমনকি বিদ্যুতের মিটার কেটে দেওয়া ও দোকান বন্ধ করে দেওয়ার হুমকি দেয়।”

অভিযোগের বিষয়ে রিপন চন্দ্র দাসের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম আজমল হুদা বলেন, “রিপন চন্দ্র দাসের বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  হাতিয়া   পূজা   যুবদল  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close