বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
চিনি খাওয়া বন্ধ করলে প্রথম ৪ সপ্তাহে শরীরে যা ঘটে
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ৩:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আজকাল খাবারের অনেক জিনিসেই লুকিয়ে থাকে চিনি। কেক, সস, প্যাকেটজাত জুসসহ নানা প্যাকেজড খাবারে। অতিরিক্ত চিনি শুধু ওজন বাড়ায় না, এটি শরীরে প্রদাহ, টাইপ ২ ডায়াবেটিস এবং হৃদপিণ্ড, লিভার ও পাচনতন্ত্রে চাপও সৃষ্টি করে। তবে চিনি সম্পূর্ণভাবে বাদ দিলে মাত্র ৪ সপ্তাহের মধ্যে শরীরের উপর তাৎপর্যপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা যায়।

সপ্তাহ ১: শরীরের বিষমুক্তি শুরু

চিনি খাওয়া কমানোর সঙ্গে সঙ্গে রক্তে গ্লুকোজ ওঠানামা কমে যায়। হঠাৎ ক্ষুধা বা তন্দ্রা কমতে শুরু করে। ইনসুলিনের মাত্রা ভারসাম্য ফিরে আসে, অগ্ন্যাশয়ের ওপর চাপ কমে। শরীর ডোপামিন নিঃসরণ শুরু করে, যা ‘ফিল গুড’ হরমোন হিসেবে পরিচিত। এই পর্যায়ে পর্যাপ্ত ঘুম, সুষম খাবার এবং হাইড্রেশন খুবই গুরুত্বপূর্ণ।

সপ্তাহ ২: শক্তি ও মনোভাবের উন্নতি

চিনি কমে যাওয়ার ফলে শরীর জটিল কার্বোহাইড্রেট ও স্বাস্থ্যকর চর্বি থেকে স্থিতিশীল শক্তি পেতে শুরু করে। এ সময় ঘুমের মান উন্নত হয়, মেজাজ স্থিতিশীল থাকে এবং স্ট্রেস হরমোন নিয়ন্ত্রণে থাকে। পাচনতন্ত্রও পুনরায় কাজ করতে শুরু করে, গ্যাস ও পেটফাঁপা কমে।

সপ্তাহ ৩: গভীর ডিটক্সিং

তৃতীয় সপ্তাহে প্রদাহ কমে, যা ত্বক, জয়েন্ট ও অন্ত্রের জন্য উপকারী। লিভার ধীরে ধীরে স্বাভাবিক কাজ শুরু করে এবং অতিরিক্ত চর্বি কমতে থাকে। রক্তচাপ স্বাস্থ্যকর পর্যায়ে আসে।

সপ্তাহ ৪: রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি

চতুর্থ সপ্তাহে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হয়। অতিরিক্ত চিনি শ্বেত রক্তকণিকার কার্যকলাপ দমন করতে পারে না। ইনসুলিন সংবেদনশীলতা বাড়ে, টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি কমে এবং ধমনীর উপর চাপও কমে।

শুধু এক মাসের এই ছোট পরিবর্তনেই শরীর পায় ব্যাপক উপকার। এমনকি এটি দীর্ঘমেয়াদে স্বাস্থ্যকে অনেক বেশি দৃঢ় ও স্থিতিশীল করতে পারে।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  চিনি   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close