প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১:১২ পিএম

সংগৃহীত ছবি
বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, শুধু বিএনপিই নয়, জামায়াতেও চাঁদাবাজ রয়েছে। কিন্তু বিএনপিকে পরিকল্পিতভাবে চাঁদাবাজ ট্যাগ দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপি চাঁদাবাজদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়েছে, তবুও দলটিকে টার্গেট করা হচ্ছে।
সম্প্রতি এক বেসরকারি টিভি চ্যানেলের টক শোতে তিনি জানান, বিএনপির ৪,৫০০ নেতাকে চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার করা হয়েছে, কিন্তু জামায়াতে ইসলামে এই ধরনের বিষয় স্বীকার করা হয় না।
তিনি বলেন, জামায়াত চাঁদাবাজির কথা কখনো স্বীকার করে না। তাদের ৬৫০-এর বেশি বহিষ্কার হয়েছে, তবুও তারা স্বীকার করবে না।
বিএনপি একটি বড় ও একোমোডেটিভ দল উল্লেখ করে রুমিন ফারহানা বলেন, নির্বাচন হলে ক্ষমতায় যাওয়ার প্রত্যাশায় বিভিন্ন মানুষ এতে যুক্ত হয়। তবে জামায়াত মূলত সৎ ব্যক্তির শাসন চায়, সেই কারণে তাদের দলের ভেতরে চাঁদাবাজি স্বীকার করা হয় না।
সামাজিক যোগাযোগমাধ্যম ও ছোট নিউজ পোর্টালগুলোতে বিএনপির বিরুদ্ধে প্রচারিত মিথ্যা তথ্যকেও তুলে ধরে রুমিন বলেন, প্রপাগান্ডা ওয়ার্ক ভেরি স্ট্রংলি। একবার মিথ্যা বলা হলে সেটি বারবার প্রচার করা হলে মানুষ তা বিশ্বাস করতে শুরু করে। তবে বিএনপি এখনও সামাজিক মাধ্যমে তার শক্ত অবস্থান জানান দিতে পারছে না।