সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● হাসিনার পাসপোর্টের আবেদন নিয়ে যা বললেন পররাষ্ট্র সচিব      ● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      
জেদ্দায় বিমানের পাইলট আটক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৫১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাইলট ক্যাপ্টেন মুনতাসির রহমানকে জেদ্দায় আটক করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে পাসপোর্ট ছাড়া বোয়িং ৭৭৭ উড়ান পরিচালনা করায় তাকে জেদ্দা বিমানবন্দরে আটক করে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

পরে জিজ্ঞাসাবাদ শেষে আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে বিমান কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাকে হোটেলে নেওয়া হয়। সন্ধ্যার ফ্লাইটে তার পাসপোর্ট পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে বিমান সূত্রে জানা গেছে।

এ ধরনের ঘটনা একাধিকবার ঘটায় প্রশ্ন উঠেছে বিমানের জবাবদিহিতা নিয়ে। এর আগে দোহায় ক্যাপ্টেন ফজল মাহমুদ ও লন্ডনে ক্যাপ্টেন এনাম একই ধরনের ঘটনায় ইমিগ্রেশনে সমস্যায় পড়েছিলেন।

এ বিষয়ে জানতে বিমানের এমডি ড. মো. সাফিকুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি।


স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  জেদ্দা   পাইলট   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close