বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      মিছিলের চেষ্টা, ছাত্রলীগের ২০ নেতাকর্মী আটক      এনসিপি নেতাদের গণধোলাই দিতে হবে: এমদাদ চৌধুরী      ৬৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি      ৪২ বোতল বিদেশি মদসহ আটক ৩      বিগত সরকারের সময়ে কুইক রেন্টালের নামে লুটপাট হয়েছে : ড. এম এ কাইয়ুম      
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে আটকা পড়েছেন ১৭৮ যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ৮:৩৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট স্থগিত রয়েছে। এতে ১৭৮ জন যাত্রী আটকা পড়েছেন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে।

গতকাল মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতের এ ঘটনা নিশ্চিত করেছেন বিমানের দুবাই আঞ্চলিক ব্যবস্থাপক সাকিয়া সুলতানা।

তিনি বলেন, ‍“যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে উড্ডয়নের আগে নিয়মিত পরিদর্শনের সময় ত্রুটি ধরা পড়ায় উড়োজাহাজটি গ্রাউন্ডেড করা হয়েছে।”

যাত্রীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে উল্লেখ করে সাকিয়া সুলতানা বলেন, “আটকে পড়া যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে স্থানান্তর করা হয়েছে। ভিসাজনিত সমস্যার কারণে বাকি তিন জনকে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে।”

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বোয়িং ৭৮৭-৮ মডেলের ফ্লাইট বিজি-২৪৮ মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে দুবাই থেকে সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল। যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে উড্ডয়ন সম্ভব হয়নি।

বিমানের যাত্রীদের একজন বলেন, “মঙ্গলবার রাতেই বোর্ডিং সম্পন্ন করে বিমানে উঠেছি। উড্ডয়নের আগে হঠাৎ ত্রুটি ধরা পড়ায় এখন হোটেলে অবস্থান করছি। কখন দেশে ফিরতে পারব, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।”

উল্লেখ্য, ঢাকা থেকে বুধবার রাতে বিমানের একটি ফ্লাইটে প্রয়োজনীয় যন্ত্রাংশ দুবাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। ত্রুটি সমাধান শেষে রাতেই উড়োজাহাজটি সিলেট হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস




আরও সংবাদ   বিষয়:  দুবাই   বিমান  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close