বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নই’
বিনোদন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৪:০৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

জনপ্রিয় বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। নিজের কাজ করা ছবিতে পরিচালক-প্রযোজকদের দোষত্রুটি থাকলেও মুখের উপর বলতে দ্বিধাবোধ করেন নি এবং এখনো করেন না এই অভিনেত্রী।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলিউড ইন্ডাস্ট্রি নিয়ে মুখ খুলেছেন আমিশা প্যাটেল। 

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আমিশা বলেন, ‍‍“দর্শকদের ভালোবাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, আমি কোনো নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত নই। আমি মদ্যপান, ধূমপান কিছুই করি না। কাজের জন্য কারও তোষামোদও করি না। আমি যা অর্জন করেছি, তা আমার যোগ্যতায় করেছি। এই কারণে কিছু মানুষ আমাকে অপছন্দ করে। আমি আশেপাশের কাউকে ফলো করি না।”

এই অভিনেত্রী আরো বলেন, “৯০ শতাংশ সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কেনেন। এজেন্সিগুলো মানুষের সঙ্গে যোগাযোগ করে মোটা অঙ্কের টাকা দাবি করে। বিনিময়ে, তারা লক্ষ লক্ষ ফলোয়ার পাইয়ে দেয়। আমাদের সকলের সঙ্গে সেই এজেন্সি যোগাযোগ করেছে।”

অভিনেত্রীর মতে, “অনেক সেলিব্রিটি সোশ্যাল মিডিয়ার ফলোয়ারদের অনেক টাকাও দিয়েছে। এরা যদিও আসল ফলোয়ার নয়। আমার কাছেও অনেকবার টাকা চাওয়া হয়েছিল। কিন্তু আমি এই প্রস্তাব রিজেক্ট করেছি। আমি আমার আসল ভক্তদের পছন্দ করি। তাই চাই না যে টাকা দিয়ে আমায় ফলো করাতে।”

তিনি জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে আপনার কোনো প্রেমিক বা স্বামী না থাকলে আপনার পক্ষে বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে ওঠে। নিজেকে একজন ভালো অভিনেতা হিসেবে তুলে ধরাও কঠিন হয়ে পড়ে। আপনি অন্যদের কাছ থেকে কম সাপোর্ট পাবেন। বহু বছর ধরে চলে আসছে এই বিষয়গুলো।

এদিকে এই অভিনেত্রীর এমন মন্তব্যের পর বেশ সরব হয়ে উঠে নেটিজেনরা। তাদের মধ্যে অনেকেই প্যাটেলের পক্ষে বা বিপক্ষে মন্তব্য জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে যাচ্ছেন।


স্বদেশ প্রতিদিন/আইএমএস


আরও সংবাদ   বিষয়:  ভারত   অভিনয়   বলিউড  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close