সাবেক সরকারের আমলে বৈষম্যের শিকার সেনা কর্মকর্তাদের তথ্য চেয়ে আবেদন করার আহ্বান জানিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ।
২০০৯ হতে ০৪ আগস্ট, ২০২৪ পর্যন্ত সশস্ত্র বাহিনীতে বৈষম্যের শিকার অফিসারদের আবেদনের মূল কপি ২১ সেপ্টেম্বর ২০২৫ এর মধ্যে কমিটির সভাপতি বরাবর সশস্ত্র বাহিনী বিভাগে প্রেরণের জন্য অনুরোধ করা হলো।
এর আগে বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে বরখাস্ত বা বৈষম্যের শিকার সামরিক কর্মকর্তারা চাকরিতে পুনর্বহাল, পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানান।
একইসঙ্গে, তারা সেনাবাহিনীতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং স্থায়ী সমাধানের জন্য একটি কমিশন গঠন করে সামরিক আইন সংস্কারের দাবিও তুলে ধরেন।
স্বদেশ প্রতিদিন/ আরএফ