বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
ডাকসু নির্বাচনে ইসলামপন্থিদের বিজয় হয়েছে: মুফতি ফয়জুল করিম
ইবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৩ পিএম আপডেট: ১১.০৯.২০২৫ ৮:০২ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম (চরমোনাই) বলেছেন, ডাকসু নির্বাচনে রাম-বাম ও ভারতপন্থিদের পরাজয় হয়েছে। এ নির্বাচনে ইসলামপন্থিদে বিজয় হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলনের উদ্যোগে আয়োজিত ‘ক্যারিয়ার গাইডলাইন ফর ফ্রেশার্স’ শীর্ষক অনুষ্ঠানে যোগ দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুফতি ফয়জুল করিম বলেন, ডাকসু নির্বাচনে রাম-বাম ও ভারতপন্থিদের পরাজয় হয়েছে। এখানে ইসলামপন্থিদের বিজয় হয়েছে, যদিও ভোটে ছোটখাটো অনিয়ম ছিল, তবে অভিযোগ করার মতো বড় কোনো ত্রুটি চোখে পড়েনি। মুসলমানদের অধিকার ও গৌরব যেখানে সংকুচিত করা হয়েছিল, সেই জায়গা থেকে ঢাকসু নির্বাচনের মাধ্যমে ইসলামের উত্থান ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা অনেক আগে থেকেই সংসদ নির্বাচনে পিআর পদ্ধতি বাস্তবায়নের দাবি জানিয়ে আসছি। এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে নিরাপদ নির্বাচন ব্যবস্থা। এ পদ্ধতিতে ফ্যাসিস্ট শক্তি তৈরি হবে না, জাতীয় এক সংসদ গঠন হবে এবং সব আদর্শের মানুষ অংশগ্রহণের সুযোগ পাবে। পেশিশক্তি বা কেন্দ্র দখলের সুযোগও থাকবে না।

এসময় তিনি জানান, ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে আলোচনা চলছে। আমরা চাই, ইনশাআল্লাহ আগামীতে ইসলামের পক্ষে একটি শক্তিশালী বাক্স তৈরি হোক।

স্বদেশ প্রতিদিন/শাহো


আরও সংবাদ   বিষয়:  ডাকসু   নির্বাচন   ইসলামপন্থি  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close