বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
শেখ হাসিনার পূবালী ব্যাংকের লকার জব্দ করলো এনবিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১:৪৫ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূবালী ব্যাংক মতিঝিল শাখায় থাকা ১২৮ নম্বর লকার জব্দ করেছে জাতীয় রাজস্ব বোর্ড, এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল।

আজ বুধবার (১০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সিআইসির মহাপরিচালক আহসান হাবীব।

তিনি জানান, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে পূবালী ব্যাংকের সেনা কল্যাণ ভবনে অবস্থিত একটি লকারের সন্ধান পাওয়া গেছে । এর দু’টি চাবির মধ্যে একটি শেখ হাসিনার কাছে রয়েছে। আর ব্যাংকের কাছে অন্যটির চাবি আছে। আজ সকালে রাজস্ব গোয়েন্দারা সেই লকারটি জব্দ করে।

এছাড়া শেখ হাসিনার নামে ১২ লাখ টাকা এবং তাঁর বোন শেখ রেহেনার যৌথ নামে আরও ৪৪ লাখ টাকার এফডিআর জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে, সাবেক এই প্রধানমন্ত্রীর অর্থসম্পদের বিষয়ে জানতে দেশের ৬৫টি ব্যাংককে চিঠি দেয়া হয়। সেখানে শেখ হাসিনা ও তার পরিবারের নামে অনুমোদিত লকার ও সম্পদের তথ্য জানতে চাওয়া হয়।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বলেন, আমরা প্রাথমিকভাবে লকারের অস্তিত্ব শনাক্ত করেছি এবং যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে তা জব্দ করেছি। বিস্তারিত পরে গণমাধ্যমকে জানানো হবে।

স্বদেশ প্রতিদিন/এমএম

আরও সংবাদ   বিষয়:  শেখ হাসিনার     






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close