বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু      পরিকল্পিতভাবে কাজ করলে গ্যাস ও বিদ্যুৎ সংকটের সমাধান সম্ভব      যুবসমাজকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব: সাচিং প্রু      সনদের পাশাপাশি বাস্তবমুখী দক্ষতা অর্জন জরুরি: শ্রমমন্ত্রী      ৮ মাসে পেরিয়ে গেলেও ফরেনসিক প্রতিবেদন পাওয়া জায় নেই      বিএনপি ও সহযোগী সংগঠনের বিক্ষোভ মিছিল-সমাবেশ       একাদশের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন      ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৮ জনের      শরণখোলায় আওয়ামী লীগের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ      রৌমারীতে উপজেলা কাব ক্যাম্পুরীর উদ্বোধন      কপোতাক্ষে মিলল ভ্যানচালক ইখলাসের মরদেহ      টাঙ্গাইল সেতুর প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ      
চাঁদপুরে কল্যাণ ট্রাস্টের চেক পেলেন ১৯ সাংবাদিক
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০১ পিএম

চাঁদপুরে বাংলাদেশের সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে ১৯ জন সাংবাদিককে প্রায় ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এই চেক বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ। তিনি বলেন, কল্যাণ ট্রাস্ট দেশের ৬৪ জেলার ৩২০ জন সাংবাদিককে প্রতি তিন মাস পরপর অনুদান দিচ্ছে। যাচাই-বাছাই প্রক্রিয়ায় স্বচ্ছতা থাকায় চাঁদপুরের ১৯ জন সাংবাদিককে অনুদান দেওয়া হয়েছে। অসুস্থ ও বঞ্চিত সাংবাদিকদের পাশে থাকার জন্য আমরা সবসময় চেষ্টা করি।

সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর পৌর প্রশাসক গোলাম জাকারিয়া, ট্রাস্টের সদস্য শাহীন হাসনাত, জেলা তথ্য অফিসার তপন ব্যাপারী এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশা।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক জালাল চৌধুরী, মুনীর চৌধুরী, গিয়াস উদ্দিন মিলন, সোহেল রুশদী, আলম পলাশ, লক্ষ্মন চন্দ্র সূত্রধর, মো. শওকত আলী, আবদুল আউয়াল রুবেল, চৌধুরী ইয়াছিন ইকরাম ও কেএম সালাহউদ্দিন।

অনুদানপ্রাপ্ত সাংবাদিকরা সাংবাদিক কল্যাণ ট্রাস্টের এই আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে সহযোগিতা অব্যাহত রাখার অনুরোধ জানান। অনুষ্ঠানে চাঁদপুর প্রেসক্লাবের বর্তমান ও সাবেক নেতাসহ স্থানীয় ও জাতীয় মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


স্বদেশ প্রতিদিন/এনআর


আরও সংবাদ   বিষয়:  চাঁদপুর   কল্যাণ ট্রাস্ট  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close