বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
নাইক্ষ্যংছড়িতে ১ কোটি টাকার ইয়াবাসহ মিয়ানমারের নাগরিক আটক
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৬:০১ পিএম

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের এক যুবককে আটক করা হয়েছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা।

শনিবার সকালে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজু হেডম্যানপাড়া থেকে তাকে আটক করে পুলিশ। আটক যুবকের নাম মং নিউ তংচঙ্গ্যা (২২)। তিনি মিয়ানমারের মংডু উপজেলার চাংবালা এলাকার অং নিউ তংচঙ্গ্যার ছেলে।

পুলিশ জানায়, স্থানীয় একটি মুদির দোকানের কাঠের চৌকির নিচে ইয়াবা লুকানো ছিল। অভিযানের সময় মং নিউ তংচঙ্গ্যা নিজ হাতে ইয়াবাগুলো বের করে দেন।

সোনাইছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. কামরুল ইসলাম বলেন, আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচারের সঙ্গে আর কারা জড়িত আছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসরুরুল হক জানান, গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তিনি বলেন, “আটককৃত যুবকের কাছ থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান চলবে।”



স্বদেশ প্রতিদিন/কেআইকে



আরও সংবাদ   বিষয়:  নাইক্ষ্যংছড়ি   ইয়াবা   আটক  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close