বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
‘৭১ ও ২৪ কে বিক্রি করে চালানো হচ্ছে ডাকসুর প্রচারণা’
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম আপডেট: ০৬.০৯.২০২৫ ৫:৫৩ PM
মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ছাত্রপক্ষ

মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে ছাত্রপক্ষ

১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ও ২০২৪ এর জুলাই গণঅভ্যুত্থানকে বিক্রি করে ডাকসুর প্রচারণা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্রপক্ষ।

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) বিকেলে মধুর ক্যান্টিনে ডাকসু নিয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির সদস্য আরিফুল ইসলাম আবির বলেন, “আমরা লক্ষ্য করছি বিভিন্ন দল ও প্যানেলের পক্ষ থেকে প্রকাশ্যে আচরণবিধি ভঙ্গ করা হচ্ছে। কিন্তু প্রশাসন এ ব্যাপারে পুরো নির্বিকার। তাদের কাছে অভিযোগ দেওয়া হলেও কোন ব্যবস্থা নিচ্ছে না। এমনটা হলে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে আমরা সংশয় প্রকাশ করছি।”

এসময় তিনি প্রশাসনের নিকট ৩ দফা দাবি পেশ করেন। দাবিগুলো হলোঃ

১. বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনকে অবিলম্বে সক্রিয় হয়ে অনৈতিক আপ্যায়ন, উপঢৌকন বিতরণ, অর্থের লেনদেন, ব্যক্তিগত আক্রমণ ও গুজব ছড়ানো বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

২. আচরণবিধি ভঙ্গকারীদের চিহ্নিত করে কঠোর শাস্তির আওতায় আনতে হবে এবং প্রার্থীদের ভাষার শালীনতা বজায় রাখতে বাধ্য করতে হবে।

৩. শিক্ষার্থীরা যেন নির্ভয়ে, স্বাধীনভাবে এবং তাদের বোঝাপড়া অনুযায়ী ভোটাধিকার প্রয়োগ করতে পারে-সে পরিবেশ নিশ্চিত করতে হবে।


স্বদেশ প্রতিদিন/আইএমএস



আরও সংবাদ   বিষয়:  ডাকসু   প্রচারণা   ছাত্রপক্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close