বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৭:২৬ পিএম আপডেট: ০৩.০৯.২০২৫ ৭:৩১ PM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফেনীর পরশুরামে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে দলের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ঘটে। 

আজ বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরশুরাম স্টেশন রোড এলাকায় এই ঘটনা ঘটে। এতে অন্তত ১২ জন নেতাকর্মী আহত হয়েছেন।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের জানানো অনুযায়ী, আজ দুপুরে পরশুরাম স্টেশন রোড এলাকায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নেতাকর্মীরা সকাল থেকেই জড়ো হন। ঘটনার সূত্রপাত হয় মঞ্চের সামনে বসাকে কেন্দ্র করে। পরশুরাম উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিক এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেবের অনুসারীদের মধ্যে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এ ঘটনায় মো. ইসমাইল, মো. তাজুল ইসলাম, জালাল উদ্দিন টুটুল, মো. সোহেল, মৃধুল, তৌহিদ, পাপ্পু ও মো. হোসেনসহ উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে মো. ইসমাইল ও মো. তাজুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

স্বদেশ প্রতিদিন/এমএএম



আরও সংবাদ   বিষয়:  বিএনপি   সংঘর্ষ  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close