সোমবার ● ৯ নভেম্বর ২০২৬
   
শিরোনাম:
● সিলেট টেস্টে ৩৬৯ রানের লক্ষ্যে ব্যাট করছে বাংলাদেশ      ● রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎহীন সাড়ে ৮ লাখ মানুষ      ● কপ-৩১ সম্মেলনে যোগ দিতে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী      ● আলোচনায় অগ্রগতি হলে ইরানে হামলার সম্ভাবনা কম: ট্রাম্প      ● শ্রমিক অসন্তোষে তিন জেলায় ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ২২ ক্যারেটের স্বর্ণের ভরি ২ লাখ ২৬ হাজার ৯২৩ টাকা      ● জেদ্দায় আন্তর্জাতিক হজ সম্মেলন শুরু, অংশ নিয়েছেন ধর্মমন্ত্রী      ● তিন ধাপে হবে শিক্ষক নিয়োগ পরীক্ষা      ● পাসপোর্ট ও এনআইডি চেয়ে দূতাবাসে শেখ হাসিনার চিঠি      ● ৩৭৫১ প্রশ্ন নিয়ে আজ বসছে সংসদের চতুর্থ অধিবেশন      ● মালিবাগে সিআইডি অফিসের পার্কিংয়ে ককটেল বিস্ফোরণ      ● তরমুজের ক্ষেত রক্ষায় কাটা হচ্ছে নদীর বুক!      
ইসি কর্মকর্তারা নির্বাচনে বিচারিক ক্ষমতা চায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫, ৬:১৭ AM
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বের পাশাপাশি ম্যাজিস্ট্রেসি ক্ষমতা চায় ।  

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নির্বাচনী আইন ও আচরণবিধি বাস্তবায়নে চ্যালেঞ্জ ও উত্তোরণ শীর্ষক কর্মশালায় এমন দাবি তোলেন তারা।

জানা যায়, দু’দিনের কর্মশালায় কর্মকর্তারা নিজেদের ভেতর থেকেই রিটার্নিং কর্মকর্তা নিয়োগের দাবি তুলেছেন। এছাড়া তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও দাবি করেছেন। ভোটের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটদের অনেক সময় পাওয়া যায় না, তাদের দৃশ্যমান করা; সরকারি সম্পদের ব্যবহার রোধ; আচরণবিধি প্রতিপালনে অনীহা; হেভিওয়েট প্রার্থীদের নিয়ন্ত্রণে সংকট নিয়েও আলোচনা হয় বৈঠকে।  

এদিকে ইসি সচিব আখতার আহমেদ বলেন, “নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং অফিসার ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি বিবেচনাধীন রয়েছে।”

এদিন কর্মশালায় চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত ছিলেন। 


স্বদেশ প্রতিদিন/আইএমএস





আরও সংবাদ   বিষয়:  ইসি   কর্মকর্তা   নির্বাচন  






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক মণ্ডলীর সভাপতি : ড. এম এ কাইয়ুম, সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close