বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬
   
শিরোনাম:
দেশকে অস্থিতিশীল করার সুযোগ দেয়া হবে না       নৈরাজ্য ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মোংলায় বিএনপির বিক্ষোভ       আওয়ামী লী‌গের তিন নেতা গ্রেপ্তার      সাতক্ষীরায় জলবায়ু ন্যায়বিচার প্রকল্পের সমাপনী      সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বিক্ষোভ       আইনশৃঙ্খলা সভায় হট্টগোল, তর্কে জড়ালেন এমপি হান্নান      লাতিন আমেরিকার দুই দলকে হারাল জাপান-কোরিয়া      কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে ৫১ কিশোর আটক      প্রথম ১৪ ওয়ানডেতেই ইতিহাস গড়লেন ম্যাথু ব্রিটজকে      ২৫ সেপ্টেম্বরের মুর্তজা কিজিলবাশের কনসার্ট স্থগিত      অঙ্কন-নন্দিতার দ্বৈত কণ্ঠে আজ প্রকাশিত হচ্ছে ‘মথুরা’      ফোটন সার্ভিস সেন্টারের উদ্বোধন      
কিশোর হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ১:৩৭ পিএম আপডেট: ০১.০৯.২০২৫ ২:১৭ PM

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এক কিশোর হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রাজধানীর কাফরুল থানায় দায়ের করা মামলায় এ গ্রেফতার দেখানো হয়।

সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জেনিফার জেরিনের আদালত শুনানি এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।

একই দিনে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক কামরুল ইসলাম তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখান এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত বছরের ১৯ জুলাই কাফরুল থানাধীন এলাকায় ভুক্তভোগী কিশোর মো. রুস্তম গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় গত ৩০ মে রাজধানীর কাফরুল থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

স্বদেশ প্রতিদিন/ শাহো


আরও সংবাদ   বিষয়:  কিশোর   হত্যা   






Loading...
Loading...
এই ক্যাটেগরির আরো সংবাদ  
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close
অনুসরণ করুন
     
সম্পাদক ও প্রকাশক : মোঃ মজিবুর রহমান চৌধুরী
স্বদেশ গ্লোবাল মিডিয়া লিমিটেড -এর পক্ষে প্রকাশক কর্তৃক সিটি পাবলিশিং লি, আর কে মিশন রোড, ঢাকা-১২০৩ থেকে মুদ্রিত ও ১০, তাহের টাওয়ার, গুলশান সার্কেল-২ থেকে প্রকাশিত।
ফোন: ৯৮৫১৬২০, ৮৮৩২৬৪-৬, ফ্যাক্স: ৮৮০-২-৯৮৯৩২৯৫। ই-মেইল : [email protected], [email protected]
🔝
close